এক লাখ টাকায় মিলবে বিপুল পরিমাণ সৌদি রিয়াল। কথামতো রিয়ালের ১৪ বান্ডিলও দেখানো হয় তাঁকে। তবে বান্ডিল খুলতেই বেরিয়ে আসে পুরোনো খবরের কাগজ। প্রতারণা ধামাচাপা দিতে প্রতিটি বান্ডিলে রাখা হয়েছিল ৫০ রিয়ালের মাত্র তিনটি আসল নোট। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ। এ সময় পালিয়ে যান আরও একজন।
মঙ্গলবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন রাজ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এনামুল শেখ (৪০) ও আলম শেখ ওরফে আলেম (৫০)। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম জাহাঙ্গীর শেখ।
পুলিশ জানায়, হকারের ছদ্মবেশে জাহাঙ্গীর শেখ গড়পাড়ার ঠাটাংগা শাহে জামে মসজিদের ইমাম মো. ইসমাইল হোসাইন শামীমের সঙ্গে পরিচিত হন। পরে তাঁর কাছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল থাকার কথা বলে ব্যাংকের মাধ্যমে ভাঙিয়ে দেওয়ার প্রস্তাব দেন। এর পরদিন ইমামকে রাজ রেস্টুরেন্টের সামনে ডেকে তিনজন মিলে ১৪ বান্ডিল রিয়াল দেখিয়ে এক লাখ টাকায় বিক্রির প্রস্তাব দেওয়া হয়।
বান্ডিল পরীক্ষা করতে গিয়ে ইমামের সন্দেহ হলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরে স্থানীয় লোকজন তিনজনকে ঘিরে ফেললে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এনামুল ও আলমকে আটক করে। এ সময় জাহাঙ্গীর শেখ পালিয়ে যান।
পুলিশের দাবি, আটক এনামুলের ব্যাগ থেকে খবরের কাগজ দিয়ে তৈরি কয়েকটি বান্ডিল এবং ৫০ রিয়ালের তিনটি আসল নোট উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুলুস খান পাঠান বলেন, ‘এ ঘটনায় ইমামের অভিযোগে সদর থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা হয়েছে। পলাতক জাহাঙ্গীরসহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষার দল উল্লেখ করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য কাজ করছেন।
২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে কলোনিতে অভিযান চালিয়ে অবৈধ ৩২টি বিদ্যুৎ ও প্রায় ৪০টি পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে রেলওয়ের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।
৮ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে আসলাম চৌধুরী ও কাজী সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মহাসড়ক অবরোধের কারণে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ না করেই অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ও ঠিকাদারের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
২১ মিনিট আগে