Ajker Patrika

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৮: ১১
ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের
চরঘিওরের আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমি প্রাঙ্গণে সমাবেশে মাদকের বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মানিকগঞ্জের ঘিওরে লাল ক্যাপ পরে ‘রেড অ্যালার্ট’ ঘোষণা করেছেন প্রায় ৬০০ মানুষ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চরঘিওরে আয়োজিত সমাবেশে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

চরঘিওরের আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমি প্রাঙ্গণে সমাবেশে মাদকের বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা
চরঘিওরের আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমি প্রাঙ্গণে সমাবেশে মাদকের বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

‘মাদকমুক্ত দেশ চাই, নিরাপদ ভবিষ্যৎ চাই’ প্রতিপাদ্যে চরঘিওরের আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমি প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাপনী বক্তব্যে সমাবেশের সভাপতি ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোহসিন (মাফিন) বলেন, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকেত হিসেবে লাল ক্যাপ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী। বিশেষ অতিথি ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা এবং ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীরসহ অন্যরা।

বক্তারা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

চরঘিওর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সমাবেশে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত