
রংপুরের পীরগঞ্জে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মিঠাপুকুর উপজেলার তেঁতুলিয়া ফরিদপুর এলাকার আবু বক্করের ছেলে মিজানুর রহমান ও গাইবান্ধা জেলার কুলবন্দি এলাকার তৌহিদুল ইসলামের ছেলে হোসাইন মোহাম্মদ জিম।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘আসামিদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে থানায় মামলা রুজু হয়েছে। চাকরির নামে কোনো ব্যক্তি বা দালালের কাছে অর্থ লেনদেন করবেন না। প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করবেন।’

নওগাঁর ধামইরহাটে যাত্রীছাউনি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বিহারীনগর যাওয়ার পথে নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে ধানতাড়া মোড়ে যাত্রীছাউনি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় এক ছেলে হত্যার দায় স্বীকার করেছেন। অপর তিন ছেলেকে দুদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানজিনা ইসলামের কাছে এক ছেলে হত্যার দায় স্বীকার করেছেন।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকার প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মধ্যে রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।
২ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা চেক প্রত্যাখ্যানের (ডিজঅনার) মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তাঁর সহোদর মো. আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাগুলোর বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
২ ঘণ্টা আগে