
চট্টগ্রাম নগরীর খুলশীতে ফুটপাতে সবজি বিক্রি করা এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে খুলশী থানাধীন ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম হৃদয়। তার বয়স আনুমানিক ১৬ বছর। পুলিশ জানায়, হৃদয় তার বাবার সঙ্গে সড়কের পাশে ফুটপাতে ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করত। ওই এলাকাতেই তাদের বাসা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা হৃদয়কে ছুরিকাঘাতের খবর পান। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, প্রাথমিকভাবে সবজির দোকান থেকে চাঁদাবাজি ও সিনিয়র-জুনিয়র বিরোধের বিষয়টি সামনে এসেছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, হৃদয় ও তার বাবা ফুটপাতে ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করতেন। কয়েক দিন আগে ফুটপাত থেকে চাঁদা আদায়কারী কয়েকজনের সঙ্গে হৃদয়ের ঝগড়া হয়েছিল।
স্থানীয়দের দাবি, ওই বিরোধ মীমাংসার কথা বলে রাতে হৃদয়কে স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতার কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখান থেকে বের হয়ে বাসায় ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয়।

নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই চতুর্থ দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে। গত রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
১৭ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে মোছা. মঞ্জুরা খাতুন (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিহতের স্বামী, শ্বশুরবাড়ির লোকজন এবং স্থানীয় উপজেলা যুবদলের এক নেতাসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে...
১ ঘণ্টা আগে
ডিএমপি জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে