বগুড়ায় হাতে চাকু নিয়ে টিকটক ভিডিও এবং পিস্তলের ছবি ফেসবুকে পোস্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার দুজন হলেন এরিন আহম্মেদ সুইট (১৯) ও তাঁর সহযোগী মিরাজুল ইসলাম (১৯)। তাঁরা শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
আজ সোমবার ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল রোববার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় সুইটের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, কয়েক দিন আগে গ্রামের একটি সড়কের সেতুর রেলিংয়ে বসে হাতে বার্মিজ চাকু নিয়ে টিকটক ভিডিও তৈরি করেন সুইট। পরে সেটি নিজের ফেসবুক আইডিতে আপলোড করেন। এ ছাড়া পিস্তলের ছবি ব্যবহার করে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
এ ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন সুইট। গতকাল রোববার সন্ধ্যার পর তিনি বাড়িতে ফিরেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সুইট তাঁর সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে। এ ঘটনায় ডিবির এসআই ফজলুল হক বাদী হয়ে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
ডিবির ইনচার্জ জানান, অনুসন্ধান করে দেখা গেছে, পিস্তলের ছবিটি অনলাইন থেকে সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করা হয়েছিল।

চট্টগ্রামে ১০ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে রমা বিশ্বাস (৪৫) নামে এক নারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১১ কোটি ৮৯ লাখ টাকা। এর বিপরীতে পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে বৈধ আয়ের...
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স থেকে প্রাপ্ত স্বর্ণালঙ্কারের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম ও রৌপ্যালঙ্কারের পরিমাণ ১২ কেজি ৬৯০ গ্রাম। আজ সোমবার সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ।
৮ মিনিট আগে
জেলা কমিটির অনুমতি এবং সংশ্লিষ্ট শাখার সভাপতির সঙ্গে কোনো আলোচনা না করেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনিয়মতান্ত্রিকভাবে কমিটি দিচ্ছিলেন সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক লিয়ার হোসেন। এতে করে সংগঠনের দীর্ঘদিনের ত্যাগী ও পরিশ্রমী নেতা-কর্মীরা পদবঞ্চিত হন এবং বিভিন্ন ইউনিয়নে বিশৃঙ্খলা দেখা
১০ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আলেক খান নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা
১১ মিনিট আগে