
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে ৩৩ মাস কারাভোগের পর এক নারীসহ তিন বাংলাদেশিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারত।
আজ শুক্রবার বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট বিজিবির কাছে তাঁদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সন্ধ্যায় বিজিবি তাঁদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাভোগ শেষে ফেরত আসা ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বাসিন্দা আব্দুল জলিল ও মোজাফফর হোসেন। অপরজন মানিকগঞ্জ জেলার সিংগাইরের বাসিন্দা শারমিন আক্তার।
পুলিশ জানায়, তিন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। পরে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের আটক করে কারাগারে পাঠায়। তাঁরা সেখানে ৩৩ মাস কারাভোগের পর মুক্তি পান। আইনি প্রক্রিয়া শেষে বিজিবির কাছে তাঁদের হস্তান্তর করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, বিজিবি তিন বাংলাদেশি নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাঁদের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। স্বজনেরা এলে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।
তিন বাংলাদেশি নাগরিক কবে ও কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন, এ বিষয়ে জানতে সোনাহাট বিজিবি ক্যাম্প ও কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ বিভাগের জেলা ও পাঁচ উপজেলা দপ্তর জনবলসংকটে ধুঁকছে। ছয়টি দপ্তরে মোট ৬৮টি পদের ৩৮টিই শূন্য। এ কারণে প্রশাসনিক কার্যক্রম এবং পশুচিকিৎসা, টিকাদান ও খামারিদের পরামর্শ দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগে
খরা কাটিয়ে ইলিশের দেখা মিলতে শুরু করেছে বরিশালের নদ-নদীতে। তাই কয়েক দিন ধরে দামও কিছুটা কম। তবে মা ইলিশ ধরা পড়ায় চিন্তিত মৎস্য অধিদপ্তর। এ মাসের শুরুর দিকে মৎস্য অধিদপ্তরের অধীনে দক্ষিণাঞ্চলে ইলিশের ওপর এক সমীক্ষায় বড় শঙ্কার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
২ ঘণ্টা আগে
মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার বাদশাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে...
২ ঘণ্টা আগে
রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আজ শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
২ ঘণ্টা আগে