
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
সকল লেখা

হিলি কাস্টমসে দেড় টন মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।

হিলিতে বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই
দিনাজপুরের হিলিতে এক বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ছিনতাইকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা জারি, টহল জোরদার
পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময় অবৈধ অনুপ্রবেশ ও কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন। একই সঙ্গে এই এলাকায় টহল জোরদার করা হয়েছে ।

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার থানা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়, মিষ্টি উপহার
দিনাজপুরের হিলি সীমান্তে ঈদুল ফিতর উপলক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাবপিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু
১ মাস ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানির অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে চাল নিয়ে দুটি ট্রাক বন্দরে প্রবেশ করে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক
দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় হিলি সীমান্তের চেকপোস্টে গেটের শূন্যরেখা (২৮৫/১১ এস) পিলারের বাংলাদেশের ভেতরে দুই পক্ষের সৌজন্য সাক্ষাৎ শেষে বৈঠক হয়।

বাড়ির পাশের বাগানে মিলল সাবেক ইউপি সদস্যের লাশ
দিনাজপুরের হিলিতে বাড়ির পাশের বাগান থেকে এক সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের গড়িয়াল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

হিলি স্থলবন্দরে পুলিশের টহল জোরদার, আমদানি-রপ্তানি স্বাভাবিক
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অনলাইনে ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

হিলিতে আমদানি শুরু, কাঁচা মরিচের কেজিতে কমল ১০০ টাকা
শারদীয় দুর্গাপূজার টানা ৬ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ শনিবার সকাল থেকে বন্দরে আসতে শুরু করেছে ভারতীয় কাঁচা মরিচ বোঝাই ট্রাক। আর বন্দরে কাঁচা মরিচ আসায় গতকালের থেকে কেজিতে ১০০ টাকা দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বাড়লে দাম আরও কমে আসবে।

কাদাপানিতে একাকার ১ কিলোমিটার কাঁচা রাস্তা, অর্ধলক্ষ মানুষের ভোগান্তি
স্বাধীনতার ৫৪ বছরেও দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ কিলোমিটার গ্রামীণ রাস্তা পাকা হয়নি। এতে রাস্তাটিতে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। একটু বৃষ্টি হলে কাদাপানিতে একাকার হওয়া রাস্তায় চলাচল করা আরও কষ্টদায়ক হয়।

আমদানি বন্ধ, হিলিতে দাম বেড়ে কাঁচা মরিচের কেজি ২৮০ টাকা
আমদানি বন্ধের সুযোগে অস্থির হয়ে উঠেছে হিলির কাঁচা মরিচের বাজার। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম বেড়েছে ১২০ টাকা। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। গত সপ্তাহের শুরুতে কাঁচা মরিচের দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে কাল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে আগামীকাল শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা কমেছে
টানা বৃষ্টিতে দেশের বাজারে চাহিদা বাড়ায় হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বেড়েছে। ফলে কেজিতে ৪০ টাকা কমেছে দাম। এতে বন্দরের ব্যবসায়ীদের পাশাপাশি স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

৮ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতিত অন্যান্য দিনগুলোতে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট...
