ধর্ষণের অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার থানা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারীর বাড়িতে গরুর চিকিৎসা করতে গিয়েছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল। সেখান থেকে পরিচয়। পরিচয় হওয়ার পর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ওই নারী বলেন, ‘বিয়ের কথা বলে শুক্রবার বিকেলে তাঁর (প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল) অফিসে ডেকে নিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরে বিয়ে না করে আমাকে বাসায় চলে যেতে বললে আমি থানায় এসে মামলা করি।’
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ। তিনি বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন এক নারী। গতকাল শুক্রবার হাকিমপুর থানায় মামলাটি করা হয়। এরপর হাকিমপুর থানার পুলিশ অভিযুক্ত শফিউল ইসলামকে গ্রেপ্তার করে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে হাকিমপুর থানার পুলিশের মাধ্যমে তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হয়।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে