
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

আদমজী ইপিজেডে আজও শ্রমিক অসুস্থ, ভূত আতঙ্কে সাধারণ ছুটি ঘোষণা
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের ‘ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড’ নামক পোশাক কারখানায় টানা দুই দিন ধরে নারী শ্রমিকদের আকস্মিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। ‘ভূতের আসর’ বা ভীতি থেকে এমনটি ঘটছে বলে শ্রমিকদের মধ্যে গুঞ্জন...

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হিমেল (২১) নামের এক যুবককে আটক করতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করা হয়। বুধবার সন্ধ্যায় ৬ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্বস্তির ঈদযাত্রায় অস্বস্তির কারণ বাড়তি ভাড়া
পরিবার-স্বজনের সঙ্গে ঈদ উদ্যাপনে সড়কে এখন ঘরমুখী মানুষের ঢল। যানবাহনের ধীরগতি ও বৈরী আবহাওয়া কোনো কিছুই তাঁদের আটকাতে পারছে না। কিন্তু বাড়তি ভাড়া সেই উচ্ছ্বাসে বড় অস্বস্তির কারণ হয়ে উঠেছে। অবশ্য এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন ও যাত্রীর চাপ বাড়লেও...

লেকে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে মনিরুল ইসলাম (১৫) এবং শুভ শিকদার (১৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা দুজনই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে মনিরুল ইসলাম মাগুরা জেলার মহম্মদপুর থানার পাল্লা গ্রামের...

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শটগানের একটি গুলি উদ্ধার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

স্বাভাবিক মৃত্যু বলে লাশ হস্তান্তর, গোসল করাতে গিয়ে মিলল আঘাতের চিহ্ন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপ্লব শেখ (২৭) নামের এক কারখানা শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। পরিবারের কাছে স্বাভাবিক মৃত্যু বলে মালিকপক্ষ লাশ পাঠালেও গোসল করাতে গেলে মরদেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

ঘুষের টাকা ফেরত দিয়ে ভুক্তভোগীকে মিথ্যা সাক্ষ্য দিতে হুমকি, এএসআই অবরুদ্ধ
এএসআই জহিরুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত থাকাকালে স্থানীয় এক বৃদ্ধ ইসহাক মিয়ার কাছ থেকে নগদ ১ লাখ টাকা এবং ৩২ হাজার টাকার একটি মোবাইল ফোন ঘুষ হিসেবে নেন। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরে (হেডকোয়ার্টার্সে) অভিযোগ করা হলে তিনি ভুক্তভোগীকে টাকা ফেরত দিচ্ছিলেন...

নারায়ণগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলার অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে জেলা শহরের সিআই খোলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম এবং সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী...

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, কর্মকর্তারা অনুপস্থিত
কাউকে না জানিয়ে আকস্মিকভাবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে এসেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনে এসে তিনি দেখতে পান ভূমি অফিস তালাবদ্ধ রয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে হাজির নেই।

ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সানারপাড় থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে বরপা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা
৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি। শনিবার (১ নভেম্বর) জোহর নামাজের পর ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কার্যালয়ের সামনের একটি মাদ্রাসায় জানাজা হয়।

লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় আয়েশা আক্তার (২২) নামের এক তরুণী নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর সঙ্গে থাকা মো. খালেদ হোসেন (২৮) নামের এক যুবক আহত হন। গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে মহাসড়কের দশতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে ধীরগতি
১০ ঘণ্টা পার হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের যান চলাচল স্বাভাবিক হয়নি। আজ বুধবার সকাল ৬টায় সাইনবোর্ড থেকে বন্দরের মদনপুর পর্যন্ত যানজট সৃষ্টির ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনচালকেরা। বিশেষ করে বেকায়দায় রয়েছে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৪টা)

গাড়ি বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিমি যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং যানবাহন চালকরা। বুধবার (১ অক্টোবর) সকাল ৬টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১১টা) যানজট রয়েছে।

ডাকাত ধরতে গিয়ে হামলায় ৩ র্যাব সদস্য আহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ ডাকাত সর্দার সাহেব আলীকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাব-১১ এর সদস্যরা। সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় তিনজন র্যাব সদস্য আহতের খবর পাওয়া গেছে। তবে, তাৎক্ষণিকভাবে আহত কর্মকর্তাদের নাম-পদবি পাওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ৯ টার দিকে নাসিক ৪ নম্বর ওয়ার্
