
জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শটগানের একটি গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে র্যাব-১১-এর ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় টহল ডিউটির সময় মনোয়ারা জুটমিলের প্রবেশপথের দেয়ালের পাশে ঝোপঝাড়ের মধ্যে স্কসটেপে মোড়ানো অস্ত্র সদৃশ একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। পরে সেটি উদ্ধার করে স্কচটেপ খুললে থানা থেকে লুট হওয়া একটি ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল এবং ১২ বোর শটগানের একটি কার্তুজ পাওয়া যায়।
উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
৪০ মিনিট আগে
আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
৪৪ মিনিট আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে