
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আদমজী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরন মিয়া জানান, পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই শফিয়ার রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এফ অ্যান্ড এফ’ কারখানার একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে আসা লরির যন্ত্রাংশের আঘাতে মোছাম্মত জয়নব বেগম (৫৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে...
২০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে ঘুরতে নিয়ে গিয়ে অপহরণ ও মানব পাচার চক্রের শিকার পাঁচ যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনাস ওরফে মুন্না (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে...
১ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে দুই যুবককে মারধরের পর পুলিশের কাছে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মশাল মিছিল করার পর গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাতন....
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর হামলার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ...
৩ ঘণ্টা আগে