
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
সকল লেখা

শিবগঞ্জে থানার সামনে চাকু হাতে ভিডিও পোস্ট, যুবক গ্রেপ্তার
বগুড়ার শিবগঞ্জে চাকু হাতে নিয়ে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে সাখাওয়াত হোসেন রাজ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বেড়াবালা আকন্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে দলটি রাষ্ট্রক্ষমতায় এসেছে। তাই বিএনপিকে পতনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না।

দেশে সারের সংকট নেই, লাইসেন্সও বাতিল হচ্ছে না কোনো ডিলারের: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সারের জন্য হাহাকার, এক ডিলারের দোকান থেকে আরেক ডিলারের দোকানে দৌড়াদৌড়ি, অতিরিক্ত দামে কৃষকের সার কিনতে বাধ্য হওয়ার ঘটনার মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানালেন, দেশে সারের কোনো সংকট নেই। বর্তমানে দায়িত্বে থাকা কোনো সার ডিলারের ডিলারশিপ বাতিল হচ্ছে না বলেও জানান

মহাস্থানগড়ের ৪৭টি মূর্তি নিয়ে তদন্তে বাড়ল ১৫ দিন, আসছে বিশেষজ্ঞ দল
মহাস্থানগড়ের ৪৭টি প্রত্নতাত্ত্বিক মূর্তির সত্যতা যাচাইয়ের জন্য গঠিত তদন্ত কমিটির সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়েছে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল এনে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মন্ত্রী মীর শাহে আলম তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।

শিবগঞ্জের মোকামতলাকে উপজেলা অনুমোদন করায় মিষ্টি বিতরণ-আনন্দ মিছিল
বগুড়ার শিবগঞ্জ উপজেলার অংশ নিয়ে ‘মোকামতলা উপজেলা’ গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। বহুদিনের প্রত্যাশিত এই ঘোষণায় মোকামতলা অঞ্চলে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজন নিহত
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে সেলিম ফকির (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ফকির কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলকুঞ্জ গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ধারের টাকা শোধ করতে পারেননি স্বামী, স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
বগুড়ার শিবগঞ্জে ধারের টাকা শোধ করতে না পারায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। । গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

৪ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল, চালু হচ্ছে ২০ বছর পর
নির্মাণের ২০ বছর পর চালু হতে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ২০ শয্যাবিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল। আজ শনিবার হাসপাতালটি চালু করার লক্ষ্যে পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এবং ডা. মো. সারোয়ার বারী। পরিদর্শনকালে তাঁরা জীর্ণশীর্ণ হাসপাতালটির বিভিন্ন কক্ষ ঘুরে

পিকআপের চাপায় সবজি ব্যবসায়ী নিহত
বগুড়ার শিবগঞ্জে পিকআপের ধাক্কায় নান্নু মণ্ডল (৬০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাবিকে মারধরের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
বগুড়ার শিবগঞ্জে ভাবিকে মারধরের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী আব্দুল করিম রঞ্জু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘তারেক রহমানকে ফোন করেছিলাম। তিনি প্রথমে ফোন ধরেননি। পরে কল ব্যাক করেছেন। এরপর আমি তাঁকে শিবগঞ্জের বিষয়ে বললাম। তারেক রহমান তখন আমাকে বললেন, আপনি আমাদের মুরব্বি। আর আপনার সঙ্গে কে এমন আচরণ করল? আমি ওদেরকে বলে দিচ্ছি।’

শিবগঞ্জে যুবদল নেতার বাড়িতে পেট্রল বোমা হামলা: নাগরিক ঐক্যের ৯ নেতা-কর্মীর নামে মামলা
বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রনি মিয়ার বাড়িতে হাত বোমা ও পেট্রল বোমা হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে নাগরিক ঐক্যের ৯ নেতার পাশাপাশি অজ্ঞাতনামা ৭ জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে যুবদল...

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শিবগঞ্জে বাসচাপায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত
বগুড়ার শিবগঞ্জে বাসচাপায় পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণে মুরাদপুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তদন্ত প্রতিবেদন জমা
বগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। এ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই এসআইয়ের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাকিবুল হাসান নামের এক কলেজছাত্র

শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি ছিনতাই
বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে ফারুক হোসেন (৩৮) নামের হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এই ঘটনা ঘটে। ফারুক মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
