Ajker Patrika

পিকআপের চাপায় সবজি ব্যবসায়ী নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 
আপডেট : ২৭ জুন ২০২৫, ১৮: ০৬
পিকআপের চাপায় সবজি ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে পিকআপের ধাক্কায় নান্নু মণ্ডল (৬০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নান্নু মণ্ডল শিবগঞ্জ সদর ইউনিয়নের গুজিয়া জয়নাবাজ গ্রামের মৃত হাইফত মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, নান্নু মণ্ডল মহাস্থান হাট থেকে কাঁচা সবজি কিনে অটো ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন। মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজ গেটের কাছে পৌঁছালে ভ্যান থেকে সবজির বস্তা রাস্তার ওপর পড়ে যায়। এ সময় সবজির বস্তা তুলতে গেলে একটি পিকআপ নান্নুকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। ড্রাইভার ও সহকারী পলাতক থাকায় তাঁদেরকে আটক করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত