
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
সকল লেখা

রাণীনগরে ‘দুর্ঘটনার ফাঁদে’ গণছিনতাই, বেধড়ক পিটুনিতে আহত ৪
নওগাঁর রাণীনগরে একই স্থানে ও একই সময়ে একাধিক মোটরসাইকেল থামিয়ে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মুখোশধারী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে পথচারীদের মারধর করে অন্তত ৮টি মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় চার পথচারী গুরুতর আহত হয়েছেন...

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ
নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজারে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সড়কের নির্মাণকাজ। পল্লিবিদ্যুৎ অফিসে বারবার খুঁটি সরানোর আবেদন করেও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

রাণীনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৮
নওগাঁর রাণীনগরে পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। আজ সোমবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

বাল্যবিবাহ বন্ধের অভিযানে হামলা: শ্রমিক দল নেতাসহ ৫ জনকে জেল-জরিমানা
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন বিশা ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন, একই গ্রামের মান্নান শেখ ও রাব্বি শেখ। এর মধ্যে মাহাতাব হোসেনকে এক মাস, মান্নান শেখকে এক বছর এবং রাব্বি শেখকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাল্যবিবাহ বন্ধের অভিযানে বর পক্ষের হামলা, শ্রমিক দলের নেতাসহ আটক ৩
নওগাঁর আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযান শেষে আটক বরকে ছিনিয়ে নিতে প্রশাসনের গাড়ি আটকে হামলা চালানো হয়। এতে এক গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বর, কনে ও এক শ্রমিক দল নেতাকে আটক করেছে পুলিশ।

রাণীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কিশোরকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে...

৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ২ কিশোর গ্রেপ্তার
গতকাল বুধবার বিকেলে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁয় নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার, পরিবারের ধারণা ‘ঋণের চাপে আত্মহত্যা’
গিতা রাণী বিভিন্ন এনজিও এবং সমিতি থেকে প্রায় ৫ লাখ টাকা ঋণ নিয়েছেন। কিন্তু সামর্থ্য না থাকায় কিস্তি এবং দেনাদারদের টাকা পরিশোধ করতে পারছিলেন না। মাঝে মাঝে ঋণের চাপে তিনি পালিয়ে বেড়াতেন।

সৌদিতে নিহতদের পরিবারে প্রশাসনের আর্থিক সহায়তা, মরদেহের অপেক্ষায় স্বজন
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহের অপেক্ষায় দিন গুনছেন স্বজনেরা। নওগাঁ জেলা ও আত্রাই উপজেলা প্রশাসন মঙ্গলবার সকালে নিহতদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে অনুদান দিয়েছে।

নওগাঁয় স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার
নওগাঁর আত্রাইয়ে এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার রাতেই প্রধান আসামি জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়ে ছিল হজ এজেন্সি প্রতিনিধির মরদেহ
আশরাফুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ভাইকে ধারালো অস্ত্র (চায়নিজ কুড়াল) দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা ব্যাগ, নগদ টাকা ও হাতঘড়ি অক্ষত ছিল বলে জানান তিনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রাণীনগরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাতে ছিনতাই, আহত ২
নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

রাণীনগরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ আব্দুর রাজ্জাক (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেন।

পতিসরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হবে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী
শুক্রবার সকাল ১০টা থেকে পতিসরের দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি পতিসর কলেজ মাঠে ১০ দিনব্যাপী রবীন্দ্রমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাণীনগরে পরীক্ষামূলক পান চাষে সাফল্য, নতুন সম্ভাবনার আশা
নওগাঁর রাণীনগর উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পান চাষ করে সাফল্যের মুখ দেখেছেন শহিদুল আকন্দ নামে এক কৃষক। ধাননির্ভর এই অঞ্চলে তাঁর এ উদ্যোগ ইতিমধ্যেই নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

নওগাঁয় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা গৃহবধূর
নওগাঁর আত্রাই উপজেলায় ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ভোরে উপজেলার সরকারি কলেজ মাঠ-সংলগ্ন আত্রাই নদের তীরে বেদেপল্লিতে ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন আহত হন।
