
নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নিয়ামুল বছির (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে জিআরপি থানা-পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে আত্রাই উপজেলার শিমুলিয়া রেলক্রসিং এলাকার কাছে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিয়ামুল বছির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের নজিবর রহমানের ছেলে। তিনি নওগাঁয় একটি হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
নিহত ব্যক্তির পরিবার দাবি করেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত ব্যক্তির বড় ভাই আশরাফুল ইসলাম জানান, নিয়ামুল বছির নওগাঁ ও বাগমারায় মক্কা হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং পরিবার নিয়ে নওগাঁ সদরের রজাকপুর এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে সন্ধ্যায় স্ত্রীকে ফোন করে জানান, তিনি আত্রাই রেলস্টেশনে অবস্থান করছেন এবং এশার নামাজের পর নওগাঁ ফিরবেন।
এর পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বজনেরা রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন সকালে শিমুলিয়া রেলক্রসিংয়ের কাছে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।
আশরাফুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ভাইকে ধারালো অস্ত্র (চায়নিজ কুড়াল) দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা ব্যাগ, নগদ টাকা ও হাতঘড়ি অক্ষত ছিল বলে জানান তিনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে