
নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজারে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সড়কের নির্মাণকাজ। পল্লিবিদ্যুৎ অফিসে বারবার খুঁটি সরানোর আবেদন করেও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এতে জনভোগান্তি আর দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
ভবানীপুর হাট-বাজার ইজারাদারের পার্টনার রফিকুল ইসলাম চঞ্চল জানান, সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার এই বাজারে হাট বসে। এ ছাড়া প্রতিদিনই বাজার বসে। বাজারের মাঝখানে সড়কের নির্মাণকাজ চলছে। কিন্তু সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি না সরিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার। যদি এই খুঁটি রেখেই সড়কের নির্মাণকাজ সম্পন্ন হয়, তাহলে জনভোগান্তি আরও চরম আকার ধারণ করবে।
ভ্যানচালক জামাল উদ্দীন বলেন, এই সড়কের পাশেই ধান, গম, ভুট্টা ও সরিষার আড়ত বসে। সড়কের মাঝখানে খুঁটি থাকায় ভ্যানসহ বিভিন্ন পরিবহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের নির্মাণকাজ শুরু করার সময় মনে হয়েছিল খুঁটিটি অপসারণ হবে। কিন্তু সেই খুঁটি রেখেই নির্মাণকাজ চলছে।
মেহেদি হাসান নামে এক পথচারী বলেন, ভবানীপুর হাট থেকে ইজারার মাধ্যমে সরকার প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় করে। অথচ জনগণের ভোগান্তি নিরসনের জন্য বিদ্যুতের একটি খুঁটিই অপসারণ হচ্ছে না। জনভোগান্তি নিরসনে দ্রুত খুঁটি অপসারণ করে তারপর সড়ক নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।
ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি আরিফুজ্জামান লেবু বলেন, সড়কের মাঝখান থেকে বিদ্যুতের খুঁটি অপসারণে আবেদন করেছি। প্রায় দুই মাস ধরে উপজেলা পল্লিবিদ্যুৎ অফিসে বারবার যোগাযোগ করেছি। এর মধ্যে দুইবার অফিস থেকে তদন্ত করে গেল। তবে এখনো খুঁটি অপসারণ হয়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হাট উন্নয়নের কাজের অংশ হিসেবে ওই সড়কে ঢালাইয়ের কাজ চলছে। আমিও কয়েকবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি। কিন্তু খুঁটি অপসারণের কোনো সুরাহা করা সম্ভব হয়নি।
পল্লিবিদ্যুতের আত্রাই শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসিম উদ্দীন বলেন, খুঁটি অপসারণের জন্য কাজ চলমান রয়েছে। আসা করছি দ্রুতই খুঁটি অপসারণ হবে।

ওসি বলেন, খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। হামলার কারণ জানতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
৩ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে আসন সংকট, ফ্যান ও পর্যাপ্ত আলো না থাকা, বই তালাবদ্ধ রাখা এবং বহিরাগতদের আসন দখল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৬ মিনিট আগে
রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ভৈরবের জাকির মিয়ার মরদেহ অবশেষে নিজ গ্রামে পৌঁছেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের নিজ বাড়িতে আনা হয়।
৯ মিনিট আগে