নওগাঁর আত্রাইয়ে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে মামলা হওয়ার পর প্রধান আসামি জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ওই ছাত্রীকে প্রথমে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার জাহিদ মোল্লা (২০) উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের জামাল মোল্লার ছেলে। মামলায় ওই ছাত্রীর এক বান্ধবীসহ তিনজনকে আসামি করা হয়েছে।
দায়ের করা মামলার সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাহিদ মোল্লাসহ কয়েকজন ওই কিশোরীর এক বান্ধবীর বাড়িতে যায়। পরে ওই বান্ধবীর মাধ্যমে মেয়েটিকে সেখানে ডেকে নেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, মেয়েটিকে বান্ধবীর শয়নঘরে ঠেলে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর জাহিদ মোল্লা মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা পালিয়ে যায়।
ঘটনার কথা পরিবারকে জানানো হলে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে শনিবার রাতে বান্ধবীসহ তিনজনকে আসামি করে আত্রাই থানায় মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই প্রধান আসামি জাহিদকে গ্রেপ্তার করে রোববার আদালতে পাঠানো হয়েছে।’
মাহাবুব আলম আরও বলেন, ‘ধর্ষণের শিকার কিশোরী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে