নওগাঁর রাণীনগরে ৬ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার বিকেলে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।
পরিবারের বরাত দিয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, বুধবার বিকেলে ওই শিশু খেলা করছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ঘরের মধ্যে নিয়ে ওই দুই কিশোর শিশুকে ধর্ষণ করে। এদিকে শিশুর মা শিশুকে খোঁজ করতে থাকলে ওই দুই কিশোর পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন জানতে পেরে ওই বাড়ি থেকে শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার রাতে উন্নত চিকিৎকার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে দুই কিশোরকে আসামি করে বুধবার রাতে রাণীনগর থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে ১৫ ও ১৬ বছর বয়সী ওই দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
ওসি জাকারিয়া মন্ডল আরও জানান, শিশুর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেপ্তার দুই কিশোর। তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

ছয় ঘণ্টা পর চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার থেকে নামলেন যুবক। স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে যুবককে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি নিজেই নিচে নামেন। এরপর মো. তানজীব নামে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়
৩ মিনিট আগে
সুনামগঞ্জে ওয়ারিশ আলী হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এ রায়ে ২ জনের যাবজ্জীবনসহ ১১ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ আকবর হোসেন এই রায় ঘোষণা করেন।
৭ মিনিট আগে
বরগুনার বামনায় প্লাস্টিকের ব্যাগ থেকে উদ্ধার করা নবজাতকের ঠাঁই হয়েছে বরিশালের আগৈলঝাড়া বিভাগীয় ছোটমণি নিবাস কেন্দ্রে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নবজাতকটির উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
১৬ মিনিট আগে
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২২ মিনিট আগে