
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
সকল লেখা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা
খাগড়াছড়ির মানিকছড়িতে কৃষিপণ্য রপ্তানি প্রশিক্ষণে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ পাহাড়ি ফল ও মসলা রপ্তানিতে মানসম্মত উৎপাদন, উন্নত বিপণন, চাঁদাবাজি বন্ধ এবং সংরক্ষণব্যবস্থা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়েছেন। কৃষকেরা হিমাগার ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

দুর্ঘটনায় আহতের পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা, পুলিশি পাহারায় হাসপাতালে
খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে পুলিশ। পরিচয় শনাক্ত করতে তাঁর পকেট তল্লাশির সময় একটি প্যাকেট থেকে এসব ইয়াবা পাওয়া যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পুলিশের পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষকের নির্দেশে দুই শিক্ষার্থীকে সহপাঠীদের ‘গণহারে থাপ্পড়’, ঘটনা তদন্তে কমিটি
শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শ্রেণিকক্ষে কথা বলায় শাস্তি হিসেবে অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীর গালে ‘গণহারে থাপ্পড়’ দেওয়ার নির্দেশ দেন শিক্ষক। আর এই থাপ্পড় দিতে হয়েছে তাদের সহপাঠীদেরই। লজ্জা ও অস্বস্তিতে কেউ আস্তে থাপ্পড় দিলে তাকে জোরে থাপ্পড় দিতে বাধ্য করেন ওই শিক্ষক।

দুর্গম পাহাড়ে স্বস্তি মিলেছে সেনাবাহিনীর নির্মিত বাঁশের সাঁকোতে
দুর্গম পাহাড়ি এলাকায় চলাচল এমনিতেই কঠিন। কখনো খাড়া উঁচু নিচু পাহাড়, কখনো ছড়া পেরিয়ে মাইলের পর মাইল হেঁটে স্কুল, কলেজ, বাজার বা শহরে যেতে হয় এলাকাবাসীর। নারী, শিশু, অসুস্থদের জন্য এই পথ পার হওয়া যেন আরও কঠিন।

মানিকছড়িতে বাজার শেড দখলমুক্তের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।

উঠানে চলছে দাদির কুলখানির রান্না, ঘরে ঝুলছে নাতির লাশ
আরিফ তাঁর স্ত্রীকে নিয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জশপুর নতুনপাড়ায় বসবাস করত। আমার মায়ের মৃত্যুর খবর পেয়ে দুই দিন আগে সে তিনটহরীতে আসে। আজ মায়ের কুলখানির দিন হঠাৎ সে এমন একটি ঘটনা ঘটাবে, তা আমি কল্পনাও করতে পারিনি...

কাঁকরোল খেতে দুর্বৃত্তের হানা, হাসেমের ৮ লাখ টাকার স্বপ্ন চুরমার
বাজারে সবজির টান, খেতজুড়ে ফলন্ত কাঁকরোল। তাই বৃষ্টি-বাদলের ক্ষতি পুষিয়ে এবার ৮ থেকে ১০ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছিলেন প্রান্তিক কৃষক আবুল হাসেম। সেই স্বপ্ন আর পূরণ হলো না। শুক্রবার সকালে খেতে গিয়ে দেখেন, তাঁর প্রায় ৫০ শতক ফলন্ত কাঁকরোলগাছ গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মুহূর্তেই নষ্ট হয়ে যায় কয়েক

গুগল ম্যাপের নির্দেশনায় ভুল পথে পর্যটকবাহী বাস
গাজীপুর থেকে সেলফি পরিবহনের একটি বাসে করে একদল গার্মেন্টসকর্মী সাজেক ভ্রমণে এসেছিলেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা ফেরার পথে খাগড়াছড়ি-ফেনী আঞ্চলিক সড়ক ব্যবহার না করে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে বাসটি মানিকছড়ি উপজেলার তিনটহরী-যোগ্যাছোলা গ্রামের সরু সড়কে প্রবেশ করে...

মানিকছড়িতে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন, সভাপতি হাবিব ও সাধারণ সম্পাদক মীর হোসেন
দীর্ঘ দেড় যুগ পর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হালদায় কারেন্ট জালে মাছ শিকার, ১০০ মিটার জাল জব্দ
দেশের একমাত্র প্রাকৃতিক রুই জাতীয় মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তুলাবিল অংশে অভিযান চালিয়ে ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় মৎস্যসম্পদ সংরক্ষণ আইন বাস্ত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌথ অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের রেখুং পাড়া থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, গুলি, ম্যাগাজিন, চাকুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো
এসব মাদ্রাসায় গত বছর সংগ্রহ করা কোরবানির চামড়া এখনো অবিক্রীত রয়েছে। এবার আরও নতুন চামড়ার স্তূপ যুক্ত হয়েছে। এত চামড়া শেষ পর্যন্ত কী করা হবে তা নিয়ে উদ্বিগ্ন মাদ্রাসা কর্তৃপক্ষ।

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কোরবানির হাটে ছোট ও মাঝারি গরুর বিক্রি ভালো হলেও বড় গরুর চাহিদা কম থাকায় অনেক খামারি হতাশ হয়েছেন। ফলে খামারিরা অতিরিক্ত খরচ ও বাজারে বিক্রির জটিলতা এড়াতে বড় গরু নিয়ে চট্টগ্রাম শহরসহ সমতলের হাটে যাচ্ছেন।

খাগড়াছড়িতে টিসিবির পণ্য কিনতে লাইনে ১৩ ঘণ্টা, ঘরে অনাহারে ছিল শিশুরা
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চার ইউনিয়নে প্রায় ৬ হাজার মানুষের কাছে টিসিবি পণ্য বিক্রি করছে মেসার্স মাহি ট্রেডিং। সোমবার (৪ মে) সকাল ৯টা থেকে সদর ইউনিয়নের ১ হাজার ৯১৯ জন উপকারভোগী কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রির কথা।

গত বছরের কোরবানির পশুর চামড়া এখনো অবিক্রীত, বিপাকে মাদ্রাসাগুলো
এক কোরবানি গিয়ে আরেক কোরবানির সময় চলে এসেছে। অথচ বিগত বছরগুলোর মতো গেল কোরবানিতেও জবাই করা পশুর চামড়া অবমূল্যায়িত রয়ে গেছে। এ কারণে পাইকারেরাও চামড়া কেনায় আগ্রহ হারিয়েছেন। এ অবস্থায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন এতিমখানা-সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোতে প্রক্রিয়াজাত করা চামড়া এখনো বাজারজাত করা সম্ভব

অবৈধ পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: জেলা প্রশাসক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় অভিযান ও নিয়মিত মামলার খবর গুরুত্বসহকারে বিভিন্ন মিডিয়ায় প্রকাশের পর প্রশাসনের শীর্ষ মহলে নাড়া পড়েছে। আজ বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
