
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় অভিযান ও নিয়মিত মামলার খবর গুরুত্বসহকারে বিভিন্ন মিডিয়ায় প্রকাশের পর প্রশাসনের শীর্ষ মহলে নাড়া পড়েছে।
আজ বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। এ ছাড়া পাহাড় কাটার অভিযোগে মো. মনির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করেছেন খাগড়াছড়ি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়ার মাস্টারপাড়া এলাকায় পরিদর্শন শেষে পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
জেলা প্রশাসক বলেন, পাহাড় কাটার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যে পরিবেশ সংরক্ষণ আইনে মামলাও হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মানিকছড়ি উপজেলার দুর্গম খাড়িছড়াসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে আসছে কয়েকটি চক্র। তাদের বিরুদ্ধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে যারাই ভবিষ্যতে জড়িত হবে, তাদের বিরুদ্ধেই প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঈদের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮ ঘণ্টায় এবং উত্তর সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল। তবে বাস্তবতা হলো, কোরবানির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেও অপসারণে ব্যর্থ হয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশন। এই কর্মযজ্ঞ নজরদারি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডের ছয় নবজাতকের মৃত্যুর সঠিক কারণ চার দিন পরও অজানা। তদন্ত কমিটির সংশ্লিষ্টদের ধারণা, বিশুদ্ধ বাতাস চলাচলের সুবিধাহীন কক্ষটিতে অক্সিজেনস্বল্পতায় এই ঘটনা ঘটে থাকতে পারে। সেখানে স্প্লিট এসি রয়েছে, যা ইমারত নির্মাণ বিধিমালার লঙ্ঘন।
৩ ঘণ্টা আগে
ঈদের ছুটির প্রভাব পড়েছে রাজশাহীর আমের বাজারে। গুটি আমের দাম কমতে কমতে ৭০০ টাকা মণে ঠেকেছে। গোপালভোগ আটকে আছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। তবে হিমসাগরের দাম বাড়তি। শুরুতেই এ আমের মণ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে আমের বাজার এলোমেলো হয়ে গেছে।
৩ ঘণ্টা আগে
‘ঈদের (ঈদুল আজহা) আগের দিন রাতে আমার স্ত্রী সাথী বেগম (২৭) এবং দেড় বছরের ছেলে সাফওয়ান ওরফে হাসেম ট্রেন দুর্ঘটনায় মারা যায়। তখন দুই লাশ এবং জীবিত সন্তানকে নিয়ে আমাকে একাই রেললাইন পার হতে হয়েছে। কাঁধে ছিল স্ত্রীর এবং বুকে ছিল সন্তানের লাশ; অন্য হাতে ছিল আমার আরেক মেয়ে এবং শপিং ব্যাগ। কিন্তু আমাকে সাহা
৩ ঘণ্টা আগে