
দীর্ঘ দেড় যুগ পর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা অডিটরিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, সদস্যসচিব মো. মীর হোসেনকে সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুজ্জামান মাস্টারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।
সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া নতুন কমিটির উদ্দেশে বলেন, ‘সরকারি উন্নয়নে সব বরাদ্দ যথাস্থানে পৌঁছাতে হবে। অসহায়, হতদরিদ্র মানুষকে হয়রানি বা দুর্ভোগ হয় এমন কাজ করা যাবে না। সামাজিক বিচারের নামে ভুক্তভোগী কাউকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা যাবে না।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি, সাধারণ সম্পাদক এমএন আফছার, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এম এ করিম, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এনামুল হক এনাম প্রমুখ।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১ সেকেন্ড আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৭ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে