
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
সকল লেখা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ
নাটোরের বড়াইগ্রামে সানাউল্লাহ নূর বাবুর ১৬তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে মঞ্চ ও চেয়ার বসানো হয়। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির অভিযোগ করেন যাত্রী ও পথচারীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির
নাটোরের বড়াইগ্রামে সার ডিলার হিসেবে আরিফ খাঁর নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। বক্তাদের অভিযোগ, নিয়োগে অনিয়ম ও দুর্নীতি হয়েছে এবং আরিফ খাঁ ডিলার হওয়ার....

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের একটি কার্যালয় ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার পৌর এলাকার মৌখাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কার্যালয়টির...

বড়াইগ্রামে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ৮
নাটোরের বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে রাজ্জাক ব্যাপারী (৪২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার জোনাইল-আঞ্চলিক সড়কের আব্দুল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রামে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে বড়াল নদীর ওপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বড়াল নদীর ওপর সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে জোনাইল-চাটমোহর আঞ্চলিক সড়কের জোনাইল বাজার এলাকায় সেতুটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৬৩৮ টাকা।

বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় নিজের স্ত্রীকে কুপিয়ে জখম
নাটোরের বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রী রওশন আরাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নুরুল ইসলামের বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে জলন্দা গ্রামে ঘটনার পর তিনি থানায় আত্মসমর্পণ করেন। আহত রওশন আরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দেশে কৃত্রিম সারসংকট তৈরির চেষ্টা চলছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
দেশে একটি মহল কৃত্রিম সারসংকট সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তাঁর অভিযোগ, ফ্যাসিস্টের নিয়োগ দেওয়া ডিলাররা পালিয়ে গেছেন এবং তাঁরা সময়মতো সার উত্তোলন ও বিক্রি করছেন না। এ কারণেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

নাটোরের বড়াইগ্রাম: এবারও এক ছটাক গম পায়নি খাদ্য বিভাগ
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

স্কুলের বনভোজনের বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ, আহত ৩০
নাটোরের বড়াইগ্রামে স্কুলের বনভোজনের বাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে বনভোজনের বাসে থাকা অন্তত ৩০ জন শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা...

এআই দিয়ে অশ্লীল ছবি তৈরি করে ব্ল্যাকমেলের অভিযোগ, যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগে রাইসুল ইসলাম জুয়েল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। অভিযোগ রয়েছে, বিভিন্ন পণ্য বিক্রির কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পর কৌশলে সংগ্রহ করা ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অশ্লীল ছবি

বড়াইগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া বাইপাস এলাকায় বাসে যাত্রী তোলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও দুজনকে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুই শতাধিক কুলগাছে ‘শত্রুতার কোপ’
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাটোরে উপজেলা পরিষদের পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় স্কুলছাত্র তাহসিন। পরে উপজেলা পরিষদের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস সদস্যরা এসে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন।

মহাসড়কে বিকট শব্দে নাইট্রোজেনবাহী ট্রাকে বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেন বহনকারী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ট্রাক থেকে তরল নাইট্রোজেন বের হয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়া বা কুয়াশার মতো গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরীক্ষার ফল প্রকাশের মাত্র এক ঘণ্টা আগে মারা গেল মারুফ
নাটোরের বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের মাত্র এক ঘণ্টা আগে না ফেরার দেশে চলে গেল বড়াইগ্রাম কারিগরি অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী মারুফ আহমেদ (১৬)। গতকাল সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আহত ২
নাটোরের বড়াইগ্রামে নাইট্রোজেনবাহী একটি ট্রাক উল্টে গিয়ে চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস ছড়িয়ে পড়ায় আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা ও মহাসড়কের পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
