
নাটোরের বড়াইগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারী হিসেবে পরিচিত আরিফ খাঁর সারের ডিলারশিপ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। আজ শনিবার উপজেলার জোয়ারি-আটঘরিয়া স্কুল মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জোয়ারি ও আটঘরিয়া এলাকার স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জোয়ারি ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলী, সাবেক সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ লালু, প্রভাষক মোর্তজা আলী বাবলু, সার ব্যবসায়ী ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম জসিম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক, ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক রনি ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সদস্য মোহাম্মদ আলী এবং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল আজিজ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে আটঘরিয়া গ্রামের যুবক আরিফ খাঁ ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে বিএনপির সমর্থক ও কর্মীদের ওপর হামলা ও নির্যাতন করেছেন। তাঁদের অভিযোগ, বিএনপির শাসনামলে আরিফ খাঁকে জোয়ারি ইউনিয়নে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বক্তাদের দাবি, স্থানীয় সংসদ সদস্যকে ম্যানেজ করে টাকার বিনিময়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ওই নিয়োগ নেওয়া হয়েছে। তাঁরা আরিফ খাঁর ডিলারশিপ বাতিল করে আবেদনকারী বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের মধ্য থেকে একজনকে ডিলার নিয়োগ দেওয়ার দাবি জানান।
শাজাহান আলী বলেন, ‘নিয়োগপ্রাপ্ত আরিফ খাঁর কোনো ঘর, দোকান বা গুদাম নেই। সার বা বালাইনাশক বিক্রির অভিজ্ঞতাও তাঁর নেই। গুদাম বা মজুত ব্যবস্থাপনার অভিজ্ঞতা ছাড়াও ডিলারশিপ পাওয়ার শর্তগুলো তিনি পূরণ করতে পারেননি। অথচ অদৃশ্য আশীর্বাদে আরিফ খাঁকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় সার ও বালাইনাশক ব্যবসায়ীসহ এলাকার সুধীসমাজ বিস্মিত।’

ভোলায় অভিযান চালিয়ে মো. রাজিব মাঝি (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। অভিযানকালে তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন এবং মাদক বিক্রির নগদ ৩৪ হাজার ১৫০ টাকা উদ্ধার....
৩ মিনিট আগে
বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যে বাসাবাড়ির আশপাশে পানি জমার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ‘প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পর বিভিন্ন স্থানে পানি জমে থাকে। তিন দিনের বেশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
৫ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন সংস্থায় লিখিত আবেদন করা হয়েছে। ইউএনও রেকসোনা খাতুন জানান, ৮ অক্টোবর এক ব্যক্তিকে আটক করে....
১৭ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় ভুয়া তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে দুই রোহিঙ্গাকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বানিয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান পাঠান বাবুলসহ ৭ জনকে আসামি....
২৫ মিনিট আগে