নাটোরের বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে রাজ্জাক ব্যাপারী (৪২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার জোনাইল-আঞ্চলিক সড়কের আব্দুল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক ব্যাপারী উপজেলার চান্দাই ইউনিয়নের ভান্ডাদহ গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য সাহাবুল ইসলাম জানান, গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি তরমুজ পাম্প এলাকার দিকে যাওয়ার সময় আব্দুল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা গরু ব্যবসায়ী রাজ্জাক ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও আটজন আহত হন।
স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘রান ফর বাংলাদেশ, রান ফর সেফটি’ স্লোগানে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে উপজেলা চত্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেন। গ্রামীণ সড়ক, সবুজ প্রকৃতি আর হলুদ ফসলের মাঠের মধ্য দিয়ে দৌড়ে অংশ নেন বিভিন্ন বয়সী
২৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতাল থেকে এক ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ৩টা ৫ মিনিটে হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতক কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। নবজাতককে উদ্ধারে কাজ করছে পুলিশ।
১ ঘণ্টা আগে
প্রশাসনের অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বুধবার ‘আর্তনাদ’ নামে আরেকটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এর আগে ছাত্রজনতার অভ্যুত্থানের স্মরণে ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল...
৬ ঘণ্টা আগে
গাইবান্ধা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও আলাদা ওয়ার্ডের ব্যবস্থা নেই। ফলে হাসপাতালটিতে ডেঙ্গু ও সাধারণ রোগীরা একসঙ্গে চিকিৎসা নিচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও স্বজনদের ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি বাড়ছে।
৭ ঘণ্টা আগে