
ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি প্রতিনিধি
সকল লেখা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২
চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাটে পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক ও এক পল্লিচিকিৎসককে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আহত দুজন হাসপাতালে ভর্তি।

ফটিকছড়ির মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪
চট্টগ্রামের ফটিকছড়ির লেলাংয়ে শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি হওয়া পূজার সামগ্রী উদ্ধার করা হলেও স্বর্ণালংকার উদ্ধার হয়নি।

ফটিকছড়িতে হেফাজত আমিরের সঙ্গে ৭ ইসলামি দলের বৈঠক, হয়নি ঐকমত্য
কওমি ঘরানার সাত ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা নিয়ে ফটিকছড়িতে বৈঠক হয়েছে। সব বিষয়ে ঐকমত্য না হওয়ায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক হবে।

বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির চেঙ্গরবিল এলাকায় ঘটনাটি ঘটে।

ফটিকছড়িতে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় মো. মারুফ (১৩) নামে এক শিক্ষার্থী মারা গেছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুম্বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. সাইদুলের ছেলে।

ডেভিড ইমনের সহযোগী কালা মোবারকসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ ও তাহসিন স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফটিকছড়িতে এলপিজি ফিলিং স্টেশনেই রিফিল হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার!
চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকো বেগবাজারে রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারে গাড়ির জ্বালানির গ্যাস রান্নার সিলিন্ডারে ভরার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বাজারদরের চেয়ে কম দামে ১৫ থেকে ১৬ কেজি পর্যন্ত গ্যাস বিক্রি করা হচ্ছে। প্রশাসন আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রস্তুতি, পরিদর্শনে বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীর সম্ভাব্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে ফটিকছড়িতে প্রস্তুতি জোরদার করেছে প্রশাসন। মঙ্গলবার বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন হেলিপ্যাড, সম্ভাব্য সফরস্থল ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে নিরাপত্তা, প্রটোকল ও সার্বিক ব্যবস্থাপনায় নির্দেশনা দেন।

ফটিকছড়ির নিম্নাঞ্চলে ঢুকছে পানি, বাড়ছে বন্যার শঙ্কা
টানা তৃতীয় দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার দুপুর থেকে কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় মাধ্যমিক পর্যায়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ওমানে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
ওমানের সোহার এলাকায় রেস্টুরেন্টে এসির কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী মো. এনাম (৪০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ বর্তমানে দেশটির একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে হেনস্তার অভিযোগে মানববন্ধন, গ্রেপ্তার ও শাস্তির দাবি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক নার্সকে গভীর রাতে হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মানববন্ধন করেছেন নার্সিং স্টাফরা। রোববার অনুষ্ঠিত কর্মসূচি থেকে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ফটিকছড়িতে শতাধিক নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভা, কয়েকজনকে আটক
চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার প্রকাশ্য সভা অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাইজভান্ডার দরবার শরিফসংলগ্ন একটি বিশ্রামাগারে হওয়া এ সভার ছবি-ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে রাতে অভিযান চালিয়ে জড়িত কয়েকজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

চায়ের ‘রানি’ জেসমিন
জেসমিন আক্তার। বয়স ৬০ ছুঁই ছুঁই। স্বামীর হাত ধরে চা-গাছের সঙ্গে পরিচয় তাঁর। ১৬ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন জেসমিন। এরপর কুমিল্লা থেকে স্বামী আবদুল বারেকের সঙ্গে চলে আসেন চট্টগ্রামের ফটিকছড়িতে। কাজ নেন নেপচুন চা-বাগানে। সেখানে সংসার শুরুর পরপরই স্বামীর সঙ্গে লেগে পড়েন চা-বাগানের কাজে...

ফটিকছড়িতে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার ৮১ সদস্যের কমিটি অনুমোদন দেন।

১৩ হাজার হেক্টর জমি অনাবাদি
বোরো মৌসুমে সেচ সুবিধা না থাকায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুটি পৌরসভা ও ১৮ ইউনিয়নের ১৩ হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে আছে। এসব এলাকায় সেচ সুবিধা নিশ্চিত করা গেলে অন্তত ৪০ হাজার মেট্রিক টন চাল বেশি উৎপাদন সম্ভব হতো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
