
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির পুরাতন স্লুইসগেট এলাকার চেঙ্গরবিলে এ ঘটনা ঘটে।
নিহত ত্বহা ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কোরবান আলী ট্রাক্টর নিয়ে ফটিকছড়ি বিলের স্লুইসগেটসংলগ্ন এলাকায় জমি চাষ করছিলেন। ত্বহা বাবার সঙ্গে ট্রাক্টরে বসে ছিল। বাবার অগোচরে ত্বহা পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য এস এম মুসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাবার সঙ্গে শিশুটি জমি চাষ দেখতে গিয়েছিল। হঠাৎ পড়ে গিয়ে ট্রাক্টরের চাপায় শিশুটির মৃত্যু হয়।’
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার পর শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন নোয়াখালীর সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। ঘটনায় আরও একজন সেনাসদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
৯ মিনিট আগে
ভাঙা ঘরের সামনে উঠানে বসে কাঁদছিলেন মা রোকেয়া খাতুন ও স্ত্রী মহিমা আক্তার। আশপাশের মানুষজনও এসে ভিড় করেছেন। কারও মুখে সান্ত্বনার ভাষা নেই। চার মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানো মামুন মিয়া যে আর ফিরবেন না, তা যেন এখনো বিশ্বাস করতে পারছেন না তাঁরা।
১৪ মিনিট আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
২২ মিনিট আগে
স্কুলছাত্র মো. আরিফুল ইসলাম ১৫ দিন ধরে নিখোঁজ। বিদ্যালয়ে নিবন্ধন ফরম জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। এর মধ্যে বাড়িতে তার লেখা একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা—‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না, আমাকে খুঁজেও কোনো লাভ হবে না।’
২৫ মিনিট আগে