
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে ফটিকছড়িতে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে সফরকারীদের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের খবর পাওয়ার পর থেকেই আমাদের প্রস্তুতি চলছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনবে।’ পাশাপাশি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিভাগীয় কমিশনার উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাঘাজী দিঘি মোড়সংলগ্ন সিএন্ডবি মাঠে নির্মিত হেলিপ্যাড ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। সম্ভাব্য সফর উপলক্ষে নিরাপত্তা, প্রটোকল ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচিতে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়টি থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এ সফরে বন্যাকবলিত ফটিকছড়ি, হাটহাজারী ও বাঁশখালী উপজেলা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে হেলিপ্যাড নির্মাণ, সড়ক সংস্কার, সম্ভাব্য জনসভাস্থল প্রস্তুতসহ প্রয়োজনীয় কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া (আলিয়া মাদ্রাসা) চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৭ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২ হাজার ৩০০টি তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার কাটাছরা ইউনিয়নের ছত্তর ভূঁইয়ারহাট এলাকায় কর্মসূচির উদ্বোধন হয়। উদ্যোক্তা মো. ওমর শরীফ জানান, পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাতের ঝুঁকি কমাতেই এই উদ্যোগ।
১০ মিনিট আগে
সিলেটে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টাকালে এক প্রাইভেট কারচালককে ধরে গণপিটুনি দিয়েছে জনতা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে অভিযুক্ত ও ভিকটিম কিশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় ওই প্রাইভেট কার ভাঙচুর করা হয়।
১৪ মিনিট আগে
সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে আগুন লেগে হুড়োহুড়ি ও ধোঁয়াতে কমপক্ষে ৫০ জন রোগী ও তাদের স্বজনরা আহত হয়েছেন। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বেসমেন্ট ফ্লোর থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোয়ায় রোগ
২২ মিনিট আগে