
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
সকল লেখা

পাথরঘাটায় চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগ
বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ঘাটে ফিরল ১ জেলের মরদেহ, কবর খুঁড়ে অপেক্ষায় ৪ জনের পরিবার
ট্রলারের মাঝি বাদল মোল্লা জানান, প্রাথমিকভাবে ডুবে যাওয়া ট্রলারের ভেতরে একজনের মরদেহ দেখতে পাওয়া যায়। তখন সাগর প্রচণ্ড উত্তাল থাকায় ভেতরে আরও মরদেহ রয়েছে বলে ধারণা করা হয়েছিল। সেই ধারণা থেকেই উপকূলে ট্রলার মালিক সমিতি ও স্বজনদের পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়।

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই
বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
বরগুনার পাথরঘাটায় ভবনের নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হাসান গাজী (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজার এলাকায় রিপনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নির্মাণাধীন মসজিদে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবদল নেতার মৃত্যু
বরগুনার পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে আতিকুর রহমান শাহীন (৪০) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত শাহীন পাথরঘাটা সদর ইউনিয়নের হাতেমপুর এলাকার গনি মেম্বারের ছেলে।

পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
বরগুনার পাথরঘাটায় জমির বিরোধকে কেন্দ্র করে একদল নারীর হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। মরিচের গুঁড়া ছিটিয়ে হামলা, ভাঙচুর ও মারধরের এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে পাথরঘাটা বাজারের পূর্ব মাথায় মাংসের দোকান-সংলগ্ন একটি পানের দোকান ও বসতঘরে এই হামলার ঘটনা ঘটে।

হরিণ শিকারের দায়ে দণ্ডিত স্বামী, তালাক নোটিশ পাঠালেন স্ত্রী
স্বামী বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে তালাক দিয়েছেন স্ত্রী। গত সোমবার রাতে জবাই করা দুটি হরিণসহ মো. হানিফা (৪৫) গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে তালাকের নোটিশ পাঠান স্ত্রী শাহীনুর বেগম (৪০)। বরগুনার পাথরঘাটায় এই চাঞ্চল্যকর ঘটনাটি এখন টক অব দ্য টাউন।

বরগুনায় আবারও ডেঙ্গুর ভয়াবহতা: ১২ ঘণ্টায় পাথরঘাটায় ৪ জনের মৃত্যু
বরগুনার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলায় নতুন ভর্তি হয়েছে ৪৫ জন। এর মধ্যে বরগুনা সদর হাসপাতালে ২৩ জন, বেতাগীতে ৭ জন, বামনায় ৫ জন, পাথরঘাটায় ৯ ও তালতলীতে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

পাথরঘাটায় ৮ কেজি গাঁজাসহ আটক ৪
বরগুনার পাথরঘাটায় আট কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ও পাথরঘাটা থানার পুলিশ। রোববার বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে বরগুনার পাথরঘাটার মোহাম্মদ খোকন ওরফে সুলতান হাওলাদার (৪০) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার সৌদির স্থানীয় সময় বেলা ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ আল খারিজ সড়কের আজিজিয়ার দিকে রাবেয়া হসপিটালের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে
বরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।

মামাবাড়ি ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল ৩ ভাইয়ের
বরগুনার পাথরঘাটায় মামাবাড়ি ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। আজ শনিবার সকালে পাথরঘাটা-ঢাকা সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি মোবাইল না পেয়ে আত্মহত্যা
বরগুনার পাথরঘাটায় এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত নাইম (১১) কাঁঠালতলী কে ডি এস দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং বাদশা ফরাজির ছেলে।

পাথরঘাটায় মাদ্রাসা সুপারকে লাঞ্ছিতের অভিযোগ ইবতেদায়ি শাখার প্রধানের বিরুদ্ধে
বরগুনার পাথরঘাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাঁড়িটানা সালেহীয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ রুহুল আমিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান মনিরুল কাদিরের বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার রাতে পাথরঘাটা থানার লিখিত অভিযোগ দিয়েছেন মাদ্রাসার সুপার মাও. রুহুল আমিন। এর আগে গত

আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় পাথরঘাটায় ঝাড়ুমিছিল
বরগুনার পাথরঘাটায় আব্দুল হালিম নামে এক আওয়ামী লীগ নেতাকে আদালত জামিন দেওয়ায় শহরে ঝাড়ুমিছিল ও সমাবেশ করেছেন পাথরঘাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ সোমবার বিকেল ৫টার দিকে পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পাঁচ শতাধিক নেতা–কর্মীরা ঝাড়ুমিছিল বের করে শহরে প্রদক্ষিণ করে। পর

পাথরঘাটায় সাংবাদিককে হুমকি: প্রধান শিক্ষককে শোকজ
বরগুনার পাথরঘাটায় ১৪৩ নম্বর উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন-অর রশিদকে শোকজ করেছেন পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা। এই শিক্ষকের বিরুদ্ধে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে শোকজের চিঠি দেওয়া হয়।
