
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
সকল লেখা

নালিতাবাড়ীতে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার
শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন যুবলীগ নেতা তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ এবং ছাত্রলীগ কর্মী বুলবুল।

নালিতাবাড়ীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে দুটি পৃথক স্থান থেকে নুরজাহান বেগম (৬৫) ও শাকিলা (১৬) নামের দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার নয়াবিল ও তন্তর গ্রামে এসব ঘটনা ঘটে...

শেরপুরে ইয়াবাসহ জনতার হাতে আটকের পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার
নালিতাবাড়ীতে ইয়াবাসহ জনতার হাতে আটকের পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ছাদেক হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কলেজ ছাত্রদলের সভাপতিসহ তিনজন মাদকসহ আটক, মারধরের পর পুলিশে দিল জনতা
শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ছাত্রদলের দুই নেতাসহ তিনজনকে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক ব্যক্তিরা হলেন বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ছাদেক আলী এবং ফারুক মিয়া।

অসুস্থ গরু জবাইয়ের পর মাংস বিক্রির চেষ্টা, চার দোকানিকে অর্থদণ্ড
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক মাংসের দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাইয়ের অভিযোগে আরও তিন দোকানিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শেরপুরে শিশুসহ তিনজন নদী পারাপারের সময় ভেঙে পড়ল বেইলি ব্রিজ
টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় শিশুসহ তিনজন ব্রিজ থেকে নদীতে পড়ে যায়।

নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি এমপি ফাহিম, সম্পাদক মিজানুর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী সভাপতি এবং নালিতাবাড়ী উপজেলার ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মিজানুর রহমান সাধারণ...

নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিষধর সাপের কামড়ে ইফাত মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াবিল ইউনিয়নের নামা হাতিপাগাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের পরও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে শুক্রবার লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক হয়নি। ব্যবসায়ীদের অঘোষিত সিদ্ধান্তে পণ্য ওঠানামা বন্ধ থাকায় জেলার একমাত্র স্থলবন্দরটিতে টানা দ্বিতীয় দিনের মতো অচলাবস্থা চলছে।

নালিতাবাড়ীতে বিএনপি নেতাকে বহিষ্কার
শেরপুরের নালিতাবাড়ী শহর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনারকে সভাপতিসহ দলীয় সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ প্রকাশের পর ফের এসেছে নালিতাবাড়ীতে ‘ভোটের গাড়ি’
এর আগে ৭ জানুয়ারি সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম দফায় ভোটের গাড়ির মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হয়। সে সময় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা প্রদর্শনী উপভোগ করলেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম। স্থানীয়রা তখন জানান, ভোটের গাড়ি আসার বিষয়ে তাঁরা আগে কিছুই জানতেন না।

‘ঘরজামাই’ বলে উপহাস করায় স্কুলছাত্রী মায়মুনাকে হত্যা করেন ছাইদুল: পুলিশ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্কুলছাত্রী মায়মুনা আক্তারকে (১৩) হত্যার অভিযোগে তার ফুফা ছাইদুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ‘ঘরজামাই’ বলে উপহাস করায় মায়মুনাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন ছাইদুল। আজ শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছাইদুল।

নালিতাবাড়ীতে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তুলা মিয়া ও নাজমুল হক একসঙ্গে চলাফেরা করতেন। তাঁরা চুরির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। রোববার রাতে নাজমুল তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান তুলা মিয়াকে। খাওয়া-দাওয়ার পর হঠাৎ নাজমুল দা দিয়ে তাঁকে কোপাতে শুরু করেন।

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সদস্যদের সংবাদ সম্মেলন
শেরপুরের নালিতাবাড়ীতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ করেছেন সদস্যরা। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

নালিতাবাড়ী সীমান্তের ওপারে উলিপুরের যুবকের লাশ, ফেরত দিল বিএসএফ
শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।

নালিতাবাড়ীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব, প্রশাসনের ১৪৪ ধারা জারি
অবৈধভাবে বালু উত্তোলনে বাধাপ্রাপ্ত হওয়ায় বালু উত্তোলনকারীদের একটি পক্ষ এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে একটি পক্ষ আজ রোববার পৌরশহরে বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয়।
