শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে দুটি পৃথক স্থান থেকে নুরজাহান বেগম (৬৫) ও শাকিলা (১৬) নামের দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার নয়াবিল ও তন্তর গ্রামে এসব ঘটনা ঘটে।
নিহত নুরজাহান বেগম নয়াবিল গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী এবং শাকিলা রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের কামরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে তাঁর মেয়ের বাড়িতে বসবাস করছিলেন। আজ ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে একটি সবরিগাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান মেয়ে তাসলিমা আক্তার। পরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে তন্তর গ্রামে নিজ ঘরের আড়ার (ধন্যা) সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শাকিলাকে দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুটি ঘটনার নেপথ্য কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, তাঁরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, দুটি মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রশাসনের অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বুধবার ‘আর্তনাদ’ নামে আরেকটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এর আগে ছাত্রজনতার অভ্যুত্থানের স্মরণে ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল...
৪ ঘণ্টা আগে
গাইবান্ধা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও আলাদা ওয়ার্ডের ব্যবস্থা নেই। ফলে হাসপাতালটিতে ডেঙ্গু ও সাধারণ রোগীরা একসঙ্গে চিকিৎসা নিচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও স্বজনদের ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি বাড়ছে।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর হাতিয়ায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত চেয়ারম্যান ঘাট মেঘনা নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে ঘাটের একটি অংশ নদীতে ধসে পড়েছে। এখন ভাঙছে মূল বাজারের অংশ। এ পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা ভাঙনের আতঙ্কে দিন পার করছেন।
৫ ঘণ্টা আগে
চিঠি লেখা ও আদান-প্রদানের দিন আর নেই। মোবাইল ফোন, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের বিস্তারে ব্যক্তিগত চিঠির ব্যবহার কমেছে। তাই চিঠি পরিবহনে আগের মতো ব্যবস্থা নেই ডাক বিভাগের। এই বাস্তবতায় চিঠির বদলে এখন পণ্য পরিবহনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ।
৬ ঘণ্টা আগে