
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সকল লেখা

জৈন্তাপুরে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত, সড়ক অবরোধ
সিলেটের জৈন্তাপুরে গেটলক বাসের ধাক্কায় নুসরাত জাহান তাসনিম (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডসের প্রধান ফটকের সামনে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে...

সিলেটে পারিবারিক কলহের জেরে নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী পুলিশি হেফাজতে
সিলেটের জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে জিয়াসমিন আক্তার (৩২) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় নিহত জিয়াসমিনের স্বামী রশিদ আহমেদকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জৈন্তাপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের জৈন্তাপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে সাদ্দাম হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট সরুফৌদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক সেবনের ভিডিওর সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।

জৈন্তাপুরে মানব পাচারকারীসহ আটক ১৪
সিলেটের জৈন্তাপুরে একটি তিনতলা ভবনে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, সীমান্তপথে দীর্ঘদিন ধরে মানবপাচার কার্যক্রম চলছিল।

জৈন্তাপুরে মোবাইল কোর্টে ২টি নৌকা ধ্বংস, দুজনের কারাদণ্ড
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে পৃথক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দুটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস ও দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু
অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুচাপায় যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে সিলেটের জৈন্তাপুরে এ ঘটনা ঘটে। থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাপুরে পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন পাহাড় ও টিলা কর্তনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। অভিযানে পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা
জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে জৈন্তাপুর মডেল থানায় বিজিবির হাবিলদার কামাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানে চার নম্বর বাংলাবাজারের রাংপানি নদীতে ১০টি বারকি নৌকা ধ্বংস ও বালুভর্তি তিনটি ট্রাক আটক করা হয়েছে।

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চাঙ্গীল ব্রিজ-সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জামাল আহমদ (৩৫)। তিনি জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার ছেলে।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এবং শ্রীপুর পাথর কোয়ারিতে এই অভিযান চালানো হয়।

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাফলং থেকে আসা দুটি পর্যটকবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮২টি ভারতীয় কম্বলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

জৈন্তাপুরের লাল শাপলার বিল: কচুরিপানার আগ্রাসনে হারাচ্ছে সৌন্দর্য
চলতি বছর ইয়াম বিলের (চারটি বিলের মধ্যে একটি) অর্ধেকের বেশি এলাকাজুড়ে লাল শাপলার বদলে কচুরিপানা দ্রুত ছড়িয়ে পড়েছে। কচুরিপানার কারণে লাল শাপলা দ্রুত বিলীন হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এভাবে কচুরিপানা বাড়তে থাকলে আগামী বছরের মধ্যে পুরো বিলজুড়ে লাল শাপলার পরিবর্তে কচুরিপানার আধিপত্য দেখা যাবে।

জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লক্ষাধিক ঘনফুট বালু জব্দ
সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সারি নদীর বাওনহাওর নামের এলাকা থেকে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়।

জৈন্তাপুর সীমান্তে রোহিঙ্গাসহ ৩১ জনকে পুশ ইন বিএসএফের
সিলেটের জৈন্তাপুর উপজেলার দুটি সীমান্ত দিয়ে ১৪ জন রোহিঙ্গা নাগরিকসহ ৩১ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ১৪ জন রোহিঙ্গাকে গতকাল বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ মিনিটে এবং ১৭ জন বাংলাদেশি নাগরিককে আজ শুক্রবার ভোররাত সাড়ে ৬টায় জৈন্তাপুরের দুটি পৃথক সীমান্ত দিয়ে পুশ ইন
