
সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সারি নদীর বাওন হাওর নামের এলাকা থেকে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ করেছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়।
জানা গেছে, উপজেলার সারি নদীর বাওনহাওর ও শেওলাটুক এলাকা হতে দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারের অনুমোদন ছাড়া ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও বিক্রয় করে আসছে। বালু উত্তোলনের ফলে নদীর পাড়ের ফসলি জমি ও মানুষ চলাচলের রাস্তা নদীতে চলে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি প্রশাসনকে জানালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এসব বালু জব্দ করেন।
অভিযানের সময় পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ফরহাদ উদ্দীন অভি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সিলেটজুড়ে অভিযান চালানো হচ্ছে। অভিযানের ধারাবাহিকতায় শেওলারটুক ও বাওনহাওরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে