
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাফলং থেকে আসা দুটি পর্যটকবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮২টি ভারতীয় কম্বলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার সরদাগাঁও এলাকার মানিক মিয়ার ছেলে রবিন মাহমুদ (২৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মিরকুটিয়া শম্ভুদিয়া এলাকার পেশকার আলী ব্যাপারীর ছেলে জাকির হোসেন (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) জৈন্তাপুর মডেল থানাসংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযানে চালায় পুলিশ। জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনির নেতৃত্বে পুলিশ সদস্যরা জাফলং থেকে পর্যটক নিয়ে ফিরে আসা দুটি বাসে তল্লাশি চালান। এ সময় বাস দুটি থেকে ১৮২টি ভারতীয় কম্বলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কম্বল আনার কথা স্বীকার করেন। পুলিশ জানায়, জব্দ কম্বলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৪ হাজার টাকা।
জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছে। গ্রেপ্তার দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

যখন খামারিরা লোকসান দিয়ে সাড়ে চার টাকায় ডিম বিক্রি করতে বাধ্য হন, তখনো ভোক্তাকে সাড়ে দশ টাকায় ডিম কিনতে হয়। ডিম পচনশীল পণ্য হওয়ায় খামারিরা তা মজুত করতে পারেন না, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে মধ্যস্থতাকারীরা মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।
১৫ মিনিট আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে রাঙামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট সেতু ধসে পড়েছে। একই সঙ্গে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস-দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
৪০ মিনিট আগে
বিএনপির অভ্যন্তরীণ বিভেদ-বিভক্তির সুযোগ নিয়ে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
১ ঘণ্টা আগে
টানা বর্ষণে রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলোপাড়ায় একটি পোলট্রি খামার প্লাবিত হয়েছে। এতে সাদেক পোলট্রি ফার্মের প্রায় দেড় হাজার মুরগি পানিতে ডুবে মারা গেছে। খামারমালিকের দাবি, এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে