
সিলেটের জৈন্তাপুর উপজেলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এবং শ্রীপুর পাথর কোয়ারিতে এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। এ সময় শ্রীপুর বিওপির বিজিবি ও জৈন্তাপুর মডেল থানা-পুলিশের দলসহ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে ৪ নম্বর বাংলাবাজার থেকে ১৩ হাজার ৩০০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কোয়ারি এলাকা থেকে ৩ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয় এবং স্পট নিলামের মাধ্যমে তা বিক্রি করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, ‘অবৈধ বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে আমাদের অভিযান চলমান থাকবে।’

রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সুনামগঞ্জের যাদুকাটা, ধোপাজান ও মরাচেলা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। মামলা, আদালতের নিষেধাজ্ঞা, প্রশাসনের অভিযান—কোনো কিছুতেই থামছে না অবৈধ বালু উত্তোলন। নদীর বুক ও তীর কেটে বালু লুটে ধ্বংস করা হচ্ছে প্রকৃতি-পরিবেশ, হুমকির মুখে পড়ছে জনপদ, ঘরবাড়ি ও ফসলি জমি।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে উজান থেকে নেমে আসা ঢলে টানা সাত দিন ধরে বাড়ছে পদ্মা নদীর পানি। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। বর্তমানে বিপৎসীমার মাত্র ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
২ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলার ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ থাকলেও প্রায় তিন মাস ধরে তা সম্পূর্ণ অচল হয়ে আছে। এতে শিক্ষকদের হাজিরা, দাপ্তরিক যোগাযোগসহ অনলাইনভিত্তিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। সার্ভারে ত্রুটির কারণে এই অবস্থা হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী আঞ্চলিক মহাসড়কের মাতামুহুরী নদীর ওপর একসময় বেইলি সেতু ছিল। কয়েক দফায় সেতুটি ভেঙে পড়ায় সেটির পাটাতন অপসারণ করা হয়। নির্মাণ করা হয় গার্ডার সেতু। তবে ১১ বছরেও আগের সেতুর চারটি খুঁটি অপসারণ করা হয়নি।
২ ঘণ্টা আগে