Ajker Patrika
Add

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

সকল লেখা
পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার ছুটিতে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট সচল রাখা এবং যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, কোস্টগার্ড ও নৌপুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

১৮ ঘণ্টা আগে
ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

মানিকগঞ্জের ঘিওরে সরকারি সড়কের পাশে নষ্ট চারা প্রতিস্থাপন করে নতুন গাছ লাগানো হয়েছে। বৃহস্পতিবার কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও নাশিতা-তুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

১৯ ঘণ্টা আগে
অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

ঘটনার রাতে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে স্থানীয় একটি বাজারে চা খেতে যান তাঁর বাবা। এ সময় ওই নারীকে বাড়িতে একা পেয়ে শামছুল ঘরে প্রবেশ করেন। পরে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

২ দিন আগে
মেয়াদোত্তীর্ণ ময়দা ও নিম্নমানের তেল, ফুচকা বিক্রেতাকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ময়দা ও নিম্নমানের তেল, ফুচকা বিক্রেতাকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ময়দা, নিম্নমানের তেল ও অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা-চটপটির কাঁচামাল তৈরির অভিযোগে মানিকগঞ্জের জয়রা এলাকায় এক ফুচকা বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

৩ দিন আগে
জমি নিয়ে বিরোধ, সাটুরিয়ায় বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

জমি নিয়ে বিরোধ, সাটুরিয়ায় বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামে এ ঘটনা ঘটে।

৫ দিন আগে
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক: খাদ্যমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক। তাঁরা আমার বাসায় গত ঈদের দাওয়াত খেয়েছেন। মানিকগঞ্জের সাম্প্রতিক সম্প্রীতি দেশের যেকোনো জেলার তুলনায় ভালো রয়েছে। এই সম্প্রীতি ধরে রাখতে হবে।’

৬ দিন আগে
দৌলতপুরের যমুনায় অভিযান, সাড়ে ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

দৌলতপুরের যমুনায় অভিযান, সাড়ে ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৯ হাজার মিটার কারেন্ট জাল, ৪০টি চায়না দুয়ারি জাল ও প্রায় ৩০০০ গ্রাম ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে জব্দ করা অবৈধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা।

৭ দিন আগে
সাটুরিয়ায় মা-ছেলে হত্যা মামলায় আসামি সোলায়মানের ১০ বছর কারাদণ্ড

সাটুরিয়ায় মা-ছেলে হত্যা মামলায় আসামি সোলায়মানের ১০ বছর কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় মা ও ছেলেকে হত্যার মামলায় সোলায়মান হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায়ে অসন্তুষ্ট বাদীপক্ষ সর্বোচ্চ শাস্তি চেয়ে এবং আসামিপক্ষ খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করবে।

১০ দিন আগে
ঘিওরে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঘিওরে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিদ্যুতায়িত টিনের বেড়ায় স্পর্শ লেগে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরবিনোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

১০ দিন আগে
মা ইলিশ রক্ষায় আগাম অভিযান, শিবালয়ে ২০ লাখ টাকার জাল ধ্বংস

মা ইলিশ রক্ষায় আগাম অভিযান, শিবালয়ে ২০ লাখ টাকার জাল ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এই অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন।

১১ দিন আগে
ওভারটেকের সময় পথচারীকে বাসের ধাক্কা, নারী নিহত

ওভারটেকের সময় পথচারীকে বাসের ধাক্কা, নারী নিহত

মানিকগঞ্জ সদর উপজেলার দ্বিতীয় গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নীলাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৪৫) নিহত হয়েছেন। সোমবার বেলা ৩টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

১১ দিন আগে
মানিকগঞ্জে বাসের ধাক্কায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিহত, আহত ১

মানিকগঞ্জে বাসের ধাক্কায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিহত, আহত ১

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর সেতুর পশ্চিম পাশে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় বর্ষা নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কেয়া মনি নামে আরেক ব্যক্তি। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনায় বাসটি শনাক্তে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।

১২ দিন আগে
লাঠির ঝনঝনানিতে মুখর তেওতা জমিদারবাড়ি, দর্শনার্থীদের ঢল

লাঠির ঝনঝনানিতে মুখর তেওতা জমিদারবাড়ি, দর্শনার্থীদের ঢল

পাবনা থেকে আসা ৩০ সদস্যের লাঠিয়াল দল প্রদর্শন করে নানা কসরত ও লাঠিখেলার কৌশল। শুরুতে ছন্দময় শারীরিক কসরতের পর কাঁসা-বাদ্যের তালে তা রূপ নেয় জমজমাট লাঠির লড়াইয়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন।

১৩ দিন আগে
ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবক কারাগারে

ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবক কারাগারে

মানিকগঞ্জের ঘিওরে ফেসবুকে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে বাসুদেব রাজবংশীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।

১৪ দিন আগে
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: ঘিওরে ৭ ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: ঘিওরে ৭ ফার্মেসিকে জরিমানা

মানিকগঞ্জের ঘিওর বাজারের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে সাতটি ফার্মেসিকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত...

১৪ দিন আগে
৮ অক্টোবর থেকে ২২ দিন মানিকগঞ্জের নদীতে মাছ ধরা নিষিদ্ধ

৮ অক্টোবর থেকে ২২ দিন মানিকগঞ্জের নদীতে মাছ ধরা নিষিদ্ধ

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মানিকগঞ্জের নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। একই সময়ে সারা দেশে ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও বন্ধ থাকবে।

১৫ দিন আগে