
মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর হোসেন জইটার (৬০) বাড়ি একই ইউনিয়নের বোবার মোড় এলাকায়। তিনি মৃত হুইটা আলীর বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে নুর হোসেনের সঙ্গে তাঁর ছোট ভাই আবুল হোসেন এবং দুই ভাতিজা সোহেল হোসেন ও রতন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার ঝগড়া ও গ্রাম্য সালিস হয়েছে। শনিবার সকালে এ নিয়ে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল হোসেন ও তাঁর দুই ছেলে বাঁশের লাঠি দিয়ে নুর হোসেনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা বলেন, জমি নিয়ে ওই পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস হয়েছে। শনিবার সকালে আবারও ঝগড়া হয়। নুর হোসেনকে মারধরের বিষয়টি প্রতিবেশীদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, লাশের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আজ রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার গোরাগ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ডিস্ট্রিবিউটরের ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম...
১ ঘণ্টা আগে