
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় মানিকগঞ্জের ঘিওরে সরকারি সড়কের পাশে নষ্ট হয়ে যাওয়া গাছের স্থানে নতুন চারা রোপণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঘিওর-জাবরা এবং ঘিওর-তিল্লী ভায়া সিংজুরী সড়কের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলামসহ প্রশাসনের একটি দল।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, সড়ক দুটির পাশে আগে সাত শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল। অতিবৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতায় বেশ কিছু চারা নষ্ট হয়ে যায়।
নষ্ট চারার স্থানে পেয়ারা, কাঁঠাল, নিম ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির নতুন চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিন আলম এবং ঘিওর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আলীবর্দী খান সুজন।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, সড়কের পাশে রোপণ করা চারাগুলো রক্ষায় সরকারি উদ্যোগে নাইলনের নেট দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। এতে গরু-ছাগলের বিচরণ ও প্রতিকূল পরিবেশ থেকে চারাগুলো সুরক্ষিত থাকবে।
মোহাম্মদ আলী বলেন, ‘শুধু চারা রোপণ করলেই চলবে না, এগুলোকে টিকিয়ে রাখাই আসল চ্যালেঞ্জ।’ রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরশহরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
স্লিপার বাসের কেবিনের এসি এয়ার ভেন্টে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ১০ হাজার ৬০০ পিস ইয়াবা। কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের পথে বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিপ্লব ইসলাম (৩২) নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
২২ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজার ছুটিতে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট সচল রাখা এবং যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, কোস্টগার্ড ও নৌপুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর হালিশহরের রমনা আবাসিক এলাকায় সাংবাদিক এম এ হোসাইনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তাঁর মানিব্যাগ ও বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রায় ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল
২৩ মিনিট আগে