
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মানিকগঞ্জের নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। একই সময়ে সারা দেশে ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জেলা টাস্কফোর্স কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মজিবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, শিবালয় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী, হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইকরাম, আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট স্বরূপ বিশ্বাস, পাটুরিয়া নৌ পুলিশের এসআই গোলাম সরোয়ারসহ জেলে প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, Protection and Conservation of Fish Act, 1950-এর আওতায় প্রণীত Protection and Conservation of Fish Rules, 1985-এর ১৩ নম্বর বিধি অনুযায়ী এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ২৩ আশ্বিন থেকে ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে মানিকগঞ্জের নদ-নদীতে নিয়মিত অভিযান চালাবে প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ ও নৌ পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ, পরিবহন, মজুত বা বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং দেশের ইলিশসম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যেই এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে।

বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটক ৬৮ জনের মধ্যে ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুজনকে আগে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডেইলি টাইমস অব বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খান ঘটনাস্থলে উপস্থিত না থাকা সত্ত্বেও একটি মামলায় আসামি করা হয়েছে। তারা দ্রুত মামলাটি তদন্ত করে তার নাম প্রত্যাহারের জোর দাবি জানান।
১২ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় পাখিভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের সদরপুর ইউনিয়নের আমতলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে...
২১ মিনিট আগে
স্থানীয় বাসিন্দা মমিন মিয়া বলেন, চাঁন মিয়া গ্রুপের লোকজন দীর্ঘদিন ধরে নদীর পাড়ে অবস্থান করছেন। তাঁদের নিজ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বুধবার সন্ধ্যায় শহীদ মেম্বার ও কামাল মিয়া গ্রুপের লোকজন টেঁটা-বল্লম নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। পরে চাঁন মিয়া গ্রুপের লোকজন হামলা প্রতিহত...
২৯ মিনিট আগে