
মানিকগঞ্জের ঘিওর বাজারের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে সাতটি ফার্মেসিকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘিওর বাজারে এ অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের ড্রাগ সুপারিনটেনডেন্ট মো. ফয়সাল ফুয়াদ চৌধুরী উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং আইন অমান্য করে ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারায় সাতটি মামলা করা হয়।
এর মধ্যে মেসার্স মনির মেডিসিন কর্নারকে ২৫ হাজার টাকা, মানিক মেডিকেল হল ও আনোয়ারা ফার্মেসিকে ৫ হাজার টাকা করে, শাওন ফার্মেসি, আলম মেডিকেল কর্নার ও মনোয়ার ফার্মেসিকে ৩ হাজার টাকা করে এবং কাজল মেডিকেল কর্নারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা ভূমি কার্যালয়ের ক্রেডিট চেকিং সায়রাত সহকারী এস এম আনোয়ার হোসেন সুমন ও ঘিওর থানা-পুলিশ সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ওষুধের দোকানে নিয়মিত তদারকি ও আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধাশ্রমে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মো. রুবেল মিয়ার (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার নান্দাইল মডেল থানায় মামলাটি করেন চর বেতাগৈর মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম। মামলার পর ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার
৪ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ শাহেদ আলী (৬৭) হত্যা মামলায় আসামি হয়ে প্রায় এক মাস ঘরছাড়া ছিল একটি পরিবার। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শুক্রবার বাড়িতে ফিরে তাঁরা দেখেন, ঘরের জানালা ভাঙা এবং দরজায় অন্য তালা ঝুলছে। তালা ভেঙে ঘরে ঢুকে ধান-চাল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল....
১৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে সাততলা ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
২৮ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুরের বাসন থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
৩১ মিনিট আগে