Ajker Patrika
Add

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সকল লেখা
ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন

ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন

দিনের পর দিন ড্রেজার মেশিন দিয়ে নদ থেকে অবৈধভাবে বালু তুলে তা বিক্রি করছে প্রভাবশালী চক্র। এতে তারা আঙুল ফুলে কলাগাছ হলেও কপাল পুড়ছে সাধারণ কৃষকের। অবৈধভাবে বালু তোলার ফলে ভাঙছে চেঙ্গেরখাল নদ, কৃষক হারাচ্ছে তাঁর ফসলি জমি ও বসতঘর।

১০ সেপ্টেম্বর ২০২৬
গোয়াইনঘাটে ৩১ বস্তা জিরা জব্দ

গোয়াইনঘাটে ৩১ বস্তা জিরা জব্দ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ৩১ বস্তা জিরা জব্দ করেছে থানা-পুলিশ। আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের গোয়াইন নদীর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।

২৯ আগস্ট ২০২৬
গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের দিনব্যাপী ‘হাইকিং-২০২৬ ’। আজ শনিবার সকালে জাফলংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাইকিংয়ের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

২২ আগস্ট ২০২৬
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় ৭৯ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় ৭৯ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের চোরাচালানের বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিভিন্ন ক্যাম্পের এই অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য

০১ আগস্ট ২০২৬
তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ১০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে বিএসএফ, বিজিবি ও পুলিশের উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

০৭ জুলাই ২০২৬
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহী নামের এক পর্যটক মারা গেছে। আজ সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল ও পুলিশ। নিহত ওই পর্যটক চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছে

০১ জুন ২০২৬
গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তাকে অপসারণের দাবি

গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তাকে অপসারণের দাবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস-সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাটবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়।

২৯ মার্চ ২০২৬
সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্রিজের নিচ থেকে ইয়াহিয়া (২৩) নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

০৭ মার্চ ২০২৬
জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাড় ধসে পড়ে এক বালুশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে জাফলং চা-বাগানসংলগ্ন নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া (৫০) গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে।

৩০ ডিসেম্বর ২০২৫
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে জাফলংয়ে পর্যটকের ভিড়

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে জাফলংয়ে পর্যটকের ভিড়

শারদীয় দুর্গোৎসব এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা গোয়াইনঘাটের জাফলং, বিছনাকান্দি ও রাতারগুলের দর্শনীয় স্থানে ভিড় জমায়।

০৩ অক্টোবর ২০২৫
স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক স্বামী

স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক স্বামী

সিলেটের গোয়াইনঘাটে রুবেনা বেগম (৩০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নারীর স্বামী আলী আহমদকে (৩৫) আহতাবস্থায় আটক করা হয়েছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া মোকাম মহল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

২০ সেপ্টেম্বর ২০২৫
জাফলংয়ে প্রত্যাশার চেয়ে কম পর্যটক, বলছেন ব্যবসায়ীরা

জাফলংয়ে প্রত্যাশার চেয়ে কম পর্যটক, বলছেন ব্যবসায়ীরা

ঈদুল আজহার লম্বা ছুটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোয় যাচ্ছেন পর্যটকেরা। তবে জাফলংয়ে এখনো প্রত্যাশা অনুযায়ী পর্যটকদের ভিড় হয়নি। এতে খানিকটা হতাশ স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। তবে ঈদের ছুটির বাকি দিনগুলোতে পর্যটকের সংখ্যা বাড়তে পারে বলে আশায় রয়েছেন তারা।

১০ জুন ২০২৫
জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার তৎপরতা

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার তৎপরতা

সোমবার সকালে হঠাৎ পাবেল নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ও জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালান।

০২ জুন ২০২৫
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ও টানা বৃষ্টিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার নদ-নদী ও হাওরে পানি বাড়ছে।

৩১ মে ২০২৫
গোয়াইনঘাট সীমান্তে জরিপ, বাধার মুখে বিএসএফ

গোয়াইনঘাট সীমান্তে জরিপ, বাধার মুখে বিএসএফ

গোয়াইনঘাটে নলজুরি খাসিয়া হাওর এলাকার সীমান্তে যৌথ জরিপকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সঙ্গে স্থানীয় অধিবাসীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

০৮ মে ২০২৫
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে ঈদের দিনেই পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত মো. নয়ন হোসেন (১৩) সিলেটের সুবিধবাজার আবাসিক এলাকার মো. ফুল মিয়ার ছেলে। সোমবার (৩১ মার্চ) বিকেলে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৩১ মার্চ ২০২৫