
সিলেটের গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের দিনব্যাপী ‘হাইকিং-২০২৬’। আজ শনিবার সকালে জাফলংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাইকিংয়ের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার হিফজুর রহমান খাঁনের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট মুক্ত স্কাউট গ্রুপের এসআরএম মারুফ আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন ও জাফলং ট্যুরিস্ট পুলিশের এসআই হারুন অর রশিদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সম্পাদক মো. সারোয়ারদী, গোয়াইনঘাট টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট মুক্ত স্কাউট গ্রুপের গার্লস ইন স্কাউট লিডার সুমাইয়া মাহমুদ সুমিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্কাউট নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ হাইকিংয়ে মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন দলের স্কাউট সদস্যরা অংশ নেন।

সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৪ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৪ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
বিস্তৃত সবুজ আমন ধানের খেত। মৃদু বাতাসে দোল খাচ্ছে ধানের পাতা। এ দৃশ্যে অনেকের চোখ জুড়ালেও পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষক দুলাল ইসলামের মন ভারাক্রান্ত। কারণ পোকার আক্রমণে তাঁর খেতের অনেক ধান নষ্ট হয়ে গেছে। অথচ তাঁর ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কখনো খোঁজ নেননি—অভিযোগ দুলালের।
৪ ঘণ্টা আগে