
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্রিজের নিচ থেকে ইয়াহিয়া (২৩) নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং ব্রিজের নিচে তাঁকে অচেতন পাওয়া যায়। এদিন সেহরির পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
ইয়াহিয়া উপজেলার নাইন্দা হাওর এলাকার বুরহান উদ্দিনের ছেলে। তিনি তরমুজখেতের পাহারাদার ছিলেন।
জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাফলং সেতুর নিচ থেকে ইয়াহিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে আত্মীয়স্বজনেরা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সিলেটে নেওয়ার পথে রাস্তায় তাঁর মৃত্যু হয়।
ইয়াহিয়ার চাচাতো ভাই আলী আহমদ বলেন, ইয়াহিয়া প্রতিদিন নাইন্দা হাওরে তরমুজখেত পাহারা দিতেন। গতকাল সেহরির পর থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছিল না। তারাবির নামাজের আগমুহূর্তে খবর পান, ইয়াহিয়া জাফলং সেতুর নিচে মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছেন। সেতুর নিচ থেকে উদ্ধারের সময় ইয়াহিয়া কিছুটা কথা বলতে পারছিলেন এবং বলেছিলেন, কেউ তাঁকে ডাবের পানি পান করিয়েছেন, এতে তাঁর গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সিলেটে হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার এসআই আব্দুল হান্নান বলেন, জাফলং ব্রিজের নিচ থেকে ইয়াহিয়া নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৪ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৪ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
বিস্তৃত সবুজ আমন ধানের খেত। মৃদু বাতাসে দোল খাচ্ছে ধানের পাতা। এ দৃশ্যে অনেকের চোখ জুড়ালেও পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষক দুলাল ইসলামের মন ভারাক্রান্ত। কারণ পোকার আক্রমণে তাঁর খেতের অনেক ধান নষ্ট হয়ে গেছে। অথচ তাঁর ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কখনো খোঁজ নেননি—অভিযোগ দুলালের।
৪ ঘণ্টা আগে