
জামালপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা এস এম জিয়াউল হক জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জিয়াউল হক জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। এ ছাড়া দিগপাইত ডি কে উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, সদর উপজেলার দিকপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা জিয়াউল। সভাপতি থাকাকালে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গত ১৫ জানুয়ারি তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
জামালপুর জেলা কারাগারের সহকারী সার্জন শামীম রেজা বলেন, তাঁর (জিয়াউল) রক্তচাপ হঠাৎ কমে গিয়েছিল। পরে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, গতকাল বাংলা নববর্ষ উপলক্ষে জেলা কারাগারে দুপুরে উন্নত খাবারের আয়োজন ছিল। বেলা ১টার দিকে তিনি খাবার খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করেন। তাঁর শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়। পরে বেলা ২টার দিকে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ৫টা পর্যন্ত চিকিৎসা নেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জেল সুপার বলেন, তিনি দুদকের একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার হয়ে জামালপুর জেলা কারাগারে আসেন। আইনগত প্রক্রিয়া শেষে তাঁর পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিচালনায় এক অভিযানে সোমবার রাতে সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র, গুলিসহ আটক হয়েছেন। মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
১১ মিনিট আগে
কুমিল্লায় র্যাব-১১-এর পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি এবং দুজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে।
১ ঘণ্টা আগে
গতকাল দুপুরে বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চবিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হয়। সেখানেও সমাধান না পেয়ে রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং...
১ ঘণ্টা আগে