
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যিনি দুর্নীতি করবেন, তিনি ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না।
আগামীকাল মঙ্গলবার শুরু হতে যাওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যের একপর্যায়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না। এখনো করছি। আজকেও একজনকে বিদায় দিয়েছি।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী পরবর্তী এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথা বলেন। অবশ্য এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা বলেননি তিনি।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হচ্ছে। ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে বেলা ৩টা পর্যন্ত।
১৪ ঘণ্টা আগে
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।
২০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ‘ইফেক্টিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক ছয় সপ্তাহের সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিষয়ে স্নাতক এবং ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবীরা এ কোর্সে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
বিশ্ববিদ্যালয়জীবনে প্রেজেন্টেশন একটি পরিচিত বিষয়। ক্লাসের কাজ, সেমিনার কিংবা গবেষণার অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রায়ই প্রেজেন্টেশন দিতে হয়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে বিষয়টি কিছুটা কঠিন মনে হতে পারে। ভালো প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন এই ভয় অনেকটাই কমিয়ে দিতে পারে।
১ দিন আগে