
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম শামীম হত্যা মামলার পলাতক আসামি মো. সোহেলকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর।
এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া উপজেলার লিচু বাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা শামীম হত্যাকাণ্ডের ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে র্যাব-৭। গতকাল মঙ্গলবার গভীর রাতে রাঙ্গুনিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, র্যাব-৭-এর অভিযানের গ্রেপ্তার সোহেল শামীম হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জের সিঙ্গাইরে রেহানা (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম এলাকার একটি বাঁশঝাড়ে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
যাতায়াতে ভোগান্তি বলে অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষকেরা চরের বিদ্যালয়গুলোতে পাঠদানের জন্য যেতে চান না। চরে না থেকে তাঁরা থাকেন জেলা শহরে। অনেক শিক্ষক আবার বিদ্যালয়ে না গিয়ে বদল (প্রক্সি) শিক্ষক দিয়ে দায়িত্ব পালন করেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। বুধবার দিবাগত গভীর রাতে জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এই অভিযান চালায় র্যাব-১০।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জলিল (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ২০ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।
২ ঘণ্টা আগে