
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় রয়েছেন তিনি।
ওএসডির বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। তিনি বলেন, ‘গতকাল রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। তবে, নির্দেশনা এখনো হাতে আসেনি।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি সম্প্রতি ফেসবুক পোস্টে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
পোস্টের বিষয়ে জানতে চাইলে উর্মি বলেন, ‘আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। বিভিন্ন কারণে দেওয়া হতে পারে।’ তিনি আরও বলেন, ‘এ বিষয় আমি আর কোনো মন্তব্য করতে চাই না।’
তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে আইডিতে দেখা গেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে। তাঁর বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রণালয়ই নেবে।’
আরও খবর পড়ুন:

এক ব্যতিক্রমী সফরে পর্যটন নগরী কক্সবাজার ঘুরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা থাকলেও, সব হিসাব-নিকাশ ওলটপালট করে গভীর রাত পর্যন্ত কক্সবাজারেই অবস্থান করেন তিনি।
২৭ মিনিট আগে
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) কর্তৃক দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে দৈনিক এক ঘণ্টা অতিরিক্ত কাজ করার কর্মসূচি ঘোষণা করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে সরকারের জ্বালানি সাশ্রয় কর্মসূচির প্রতি সংহতি এবং গ্রাহকসেবা ও রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যেও এই উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চার দিনের সরকারি সফর শেষে আজ বেলা ২টায় ঢাকায় ফিরেছে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল। চীনের ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুয়ান ফাং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে আজ চীনের কুনমিং বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে বিদায় জানান..
৬ ঘণ্টা আগে
প্রতিবেশী দেশ নেপালের সঙ্গে সৌহার্দ্য ও দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে বার্ষিক ‘সিজনস বেস্ট কমপ্লিমেন্টস’ উদ্যোগের অংশ হিসেবে দেশটির বিশিষ্ট ব্যক্তিদের ১ হাজার ৭৫০ কেজির বেশি উৎকৃষ্ট মানের আম উপহার দিয়েছে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে