২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বৃত্তি দিচ্ছে অস্ট্রেলিয়া। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা দেশটির তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির সুযোগ পাবেন।
স্নাতকোত্তরে বৃত্তির জন্য শিক্ষার্থীদের স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থী হতে হবে। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রির জন্য ২ বছর আর পিএইচডি ডিগ্রির জন্য পাবেন ৩ বছর সময়।
শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ ছাড়াও বেশ কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ভাতা হিসেবে বছরে থাকছে ৪৭ হাজার ৩৬৯ অস্ট্রেলিয়ান ডালার (৩৮ লাখ ৭৭ হাজার ৫২৫ টাকা)। এ ছাড়া সাবসিস্টেন্স ভাতা ও ট্রান্সফার ভাতারও ব্যবস্থা রয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীরা কলা, আইন, স্বাস্থ্য, বিজ্ঞান ও ব্যবসায় অর্থনীতির মতো বিষয়ে লেখাপড়া করার সুযোগ পাবেন। এ লিংকে গিয়ে বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আবেদনের শেষ সময় ৪ ডিসেম্বর।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মো. জাকির হোসেন। তাঁর পদত্যাগের পর নতুন প্রক্টর হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম...
১৬ ঘণ্টা আগে
যুক্তরাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
১৮ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)...
১৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় বৃত্তিগুলোর একটি চেভেনিং স্কলারশিপ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬।
১ দিন আগে