ক্রিকেট ইজ আ ফানি গেম—ব্যবহারে ব্যবহারে ক্লিশে এই কথাটাই যেন কীভাবে বারবার সামনে চলে আসে। ক্রিকেট কখনো কখনো এমন এমন বাঁকে দাঁড় করিয়ে দেয় একজন ক্রিকেটারকে, সি এল আর জেমস তাঁর ‘বিয়ন্ড আ বাউন্ডারি’ বইয়ে বহু আগেই বলে দিয়েছেন, ‘তারা ক্রিকেটের কী বোঝে যারা শুধু ক্রিকেটই বোঝে’! সাকিব আল হাসান–তামিম ইকবালের বিষয়টি যেন আপামর ক্রিকেট-ভক্তদের কাছে এমনই। যাঁদের বিষয়াদি শুধুই ক্রিকেট দিয়ে আর মাপা যায় না!
চলুন, ফ্ল্যাশব্যাকে এক বছর আগে ফিরে যাওয়া যাক। ২০২৩ সালের ঠিক এই দিনে ঠিক এমনই এক বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপের দল ঘোষণা করলেন বিসিবির নির্বাচকেরা। বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা নিয়ে তখন কদিন ধরেই মেঘ গুঁড়গুঁড় করছিল দেশের ক্রিকেট-আকাশে। বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহকে নিয়ে সংশয় থাকলেও সে সমস্যার সমাধান হতেই আকস্মিকভাবে ইস্যু টার্ন করল অন্য দিকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ঘোষিত দলে নেই তামিম ইকবাল!
অথচ তামিম তখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে ফেরার সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আজ থেকে ঠিক এক বছর আগে ২৬ সেপ্টেম্বরেই বিশ্বকাপ দলে তামিমের না থাকা নিয়ে টালমাটাল দেশের ক্রিকেট। এর পরের ঘটনাও নিশ্চয়ই জানেন। তামিম একটি ভিডিও বার্তায় বললেন, ‘আমাকে মনে রাইখেন। ভুলে যাইয়েন না।’ ঠিক এক বছর পর আজ সাকিব অবসরের ঘোষণা দিলেন টেস্ট আর টি-টোয়েন্টি থেকে। বিদায় ঘোষণায় সাকিবও চাইলে বলতে পারতেন, ‘আমাকে মনে রাইখেন। ভুলে যাইয়েন না।’
মজার ব্যাপার, বাংলাদেশ টেস্ট দলের সদস্য না হয়েও তামিম কিন্তু এই মুহূর্তে কানপুরেই আছেন। ভারত সিরিজে তিনি ধারাভাষ্যকর হিসেবে কাজ করছেন। চেন্নাইয়ে মাইক্রোফোন হাতে সাকিবের ফিটনেস নিয়ে তাঁর সন্দেহ-সংশয় নতুন করে আলোচনার ঝড় তুলেছে। কথা উঠেছে সাকিবের ফিটনেস ইস্যু নিয়ে। আর তাতে সাকিবের একাদশে রাখা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। ঠিক এক বছর আগে ফিটনেস ইস্যুতে তামিমকে নিয়ে আগুনগরম মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিলেন সাকিবও।
আগামীকাল থেকে শুরু কানপুরে টেস্টে খেলা ছাপিয়ে ধারাভাষ্যকক্ষে নিশ্চিত আবার আসবে সাকিব-প্রসঙ্গ। অবসরের ঘোষণার পর এই আলোচনা আবারও জোরালো হবে নিশ্চিত। তামিম নিশ্চয়ই অনেক কিছু বলবেন সাকিবকে নিয়ে। দুই ‘বন্ধু’র কাছে ‘২৬ সেপ্টেম্বর’ তারিখটা এভাবে মিলে যাবে, কে ভেবেছিল! আসলেই ঠিক, ক্রিকেট ইজ আ ফানি গেম!
আরও খবর পড়ুন:

সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
৪ মিনিট আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৪১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে