
কারাগারে মারধরের শিকার হয়েছেন রাজশাহী–৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক। আজ বুধবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
রামেক হাসপাতালে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘এনামুল হকের মাথা ও কপালের ডান পাশে জখম ছিল। সন্ধ্যার পর তাঁকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে আবারও কারাগারে নেওয়া হয়েছে। কারাগারের বন্দীরা তাঁকে মারধর করেছেন বলে আমাদের জানানো হয়েছে।’
এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) রত্না রায়কে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে ডিআইজি প্রিজন কামাল হোসেন বলেন, ‘এনামুল হক অসুস্থ বলে শুনেছি। এ কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁকে মারধর করা হয়েছে কি না জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া লাগবে।’
নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী–৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এনামুল হক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা হয় এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে।
এরপর ১৬ সেপ্টেম্বর এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করে র্যাব–৫। ২৩ সেপ্টেম্বর রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাঁকে। বিচারক মো. হাদিউজ্জামান তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে