ক্রিকেট ইজ আ ফানি গেম—ব্যবহারে ব্যবহারে ক্লিশে এই কথাটাই যেন কীভাবে বারবার সামনে চলে আসে। ক্রিকেট কখনো কখনো এমন এমন বাঁকে দাঁড় করিয়ে দেয় একজন ক্রিকেটারকে, সি এল আর জেমস তাঁর ‘বিয়ন্ড আ বাউন্ডারি’ বইয়ে বহু আগেই বলে দিয়েছেন, ‘তারা ক্রিকেটের কী বোঝে যারা শুধু ক্রিকেটই বোঝে’! সাকিব আল হাসান–তামিম ইকবালের বিষয়টি যেন আপামর ক্রিকেট-ভক্তদের কাছে এমনই। যাঁদের বিষয়াদি শুধুই ক্রিকেট দিয়ে আর মাপা যায় না!
চলুন, ফ্ল্যাশব্যাকে এক বছর আগে ফিরে যাওয়া যাক। ২০২৩ সালের ঠিক এই দিনে ঠিক এমনই এক বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপের দল ঘোষণা করলেন বিসিবির নির্বাচকেরা। বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা নিয়ে তখন কদিন ধরেই মেঘ গুঁড়গুঁড় করছিল দেশের ক্রিকেট-আকাশে। বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহকে নিয়ে সংশয় থাকলেও সে সমস্যার সমাধান হতেই আকস্মিকভাবে ইস্যু টার্ন করল অন্য দিকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ঘোষিত দলে নেই তামিম ইকবাল!
অথচ তামিম তখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে ফেরার সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আজ থেকে ঠিক এক বছর আগে ২৬ সেপ্টেম্বরেই বিশ্বকাপ দলে তামিমের না থাকা নিয়ে টালমাটাল দেশের ক্রিকেট। এর পরের ঘটনাও নিশ্চয়ই জানেন। তামিম একটি ভিডিও বার্তায় বললেন, ‘আমাকে মনে রাইখেন। ভুলে যাইয়েন না।’ ঠিক এক বছর পর আজ সাকিব অবসরের ঘোষণা দিলেন টেস্ট আর টি-টোয়েন্টি থেকে। বিদায় ঘোষণায় সাকিবও চাইলে বলতে পারতেন, ‘আমাকে মনে রাইখেন। ভুলে যাইয়েন না।’
মজার ব্যাপার, বাংলাদেশ টেস্ট দলের সদস্য না হয়েও তামিম কিন্তু এই মুহূর্তে কানপুরেই আছেন। ভারত সিরিজে তিনি ধারাভাষ্যকর হিসেবে কাজ করছেন। চেন্নাইয়ে মাইক্রোফোন হাতে সাকিবের ফিটনেস নিয়ে তাঁর সন্দেহ-সংশয় নতুন করে আলোচনার ঝড় তুলেছে। কথা উঠেছে সাকিবের ফিটনেস ইস্যু নিয়ে। আর তাতে সাকিবের একাদশে রাখা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। ঠিক এক বছর আগে ফিটনেস ইস্যুতে তামিমকে নিয়ে আগুনগরম মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিলেন সাকিবও।
আগামীকাল থেকে শুরু কানপুরে টেস্টে খেলা ছাপিয়ে ধারাভাষ্যকক্ষে নিশ্চিত আবার আসবে সাকিব-প্রসঙ্গ। অবসরের ঘোষণার পর এই আলোচনা আবারও জোরালো হবে নিশ্চিত। তামিম নিশ্চয়ই অনেক কিছু বলবেন সাকিবকে নিয়ে। দুই ‘বন্ধু’র কাছে ‘২৬ সেপ্টেম্বর’ তারিখটা এভাবে মিলে যাবে, কে ভেবেছিল! আসলেই ঠিক, ক্রিকেট ইজ আ ফানি গেম!
আরও খবর পড়ুন:
- সাকিবের অবসর ঘোষণা
- কেন অবসরের ঘোষণা সাকিবের
- বাংলাদেশি সমর্থককে ফেরত পাঠাচ্ছে ভারত
- সাকিবের ঘোষণায় হতভম্ব ভারতীয় সাংবাদিকেরাও
- রপ্তানিতে ১৪ বিলিয়ন ডলার গরমিল, প্রমাণ চায় আইএমএফ
- থাইল্যান্ডে রমরমা মেডিকেল ট্যুরিজম, নজরে বাংলাদেশও
- বাংলাদেশের সংস্কারে অব্যাহত সমর্থন দেবে যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউসের বিবৃতি
- আর্থিক গোয়েন্দা সংস্থাতেই ভূত, প্রধান কর্মকর্তা মাসুদের দুর্নীতির ফিরিস্তি
- ছাত্র–জনতার ওপর গুলি: গ্রেপ্তার হচ্ছেন পুলিশের আরও অনেক কর্তা
- সীমান্তে বাংলাদেশি হত্যায় শুধু বিএসএফ নয়, ভারতীয় গ্রামবাসীরাও জড়িত
- অতিরিক্ত ডিআইজি হলেন ৪৭ পুলিশ সুপার
- প্রথম শ্রেণির সখ্যে কোটিপতি তৃতীয় শ্রেণির জামাল
- ভারতকে আশ্বস্ত করেছি, বিএনপি বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেবে না: মির্জা ফখরুল
- জ্বালানি-বাণিজ্য সহযোগিতা জোরদারে ড. ইউনূসের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রীর আলোচনা
- প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে চায় না ভারত: জয়শঙ্কর
- পুলিশের ১৮৭ জন নিরুদ্দেশ: কেউ কেউ বিদেশে, অনেকেই আত্মগোপনে
- শ্রমিকদের নিম্নতম মজুরি বাস্তবায়ন ও ১২০ দিন মাতৃত্বকালীন ছুটিসহ যেসব সিদ্ধান্ত হলো
- প্রথমবারের মতো প্রকাশ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল চীন
- শাইখ সিরাজের বিরুদ্ধে প্রতারণার মামলা ফারজানা ব্রাউনিয়ার
- সালমানের সঙ্গে শাবনূরের গোপন ভারত সফর
- ৪ কিলোমিটারেই সাত বছর পার
- কারাগারে সাবেক এমপি এনামুলকে মারধর, মাথা ও কপালে জখম
- তৃতীয় শ্রেণির কর্মচারীর আড়াই কোটির ফ্ল্যাট
- ট্রাফিক ইন্সপেক্টরের স্ত্রীর নামে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ
- নারীদের জন্য ভ্রমণের দরজা খুলেছে সৌদি আরব
- আওয়ামীপন্থী বিশিষ্ট নাগরিকদের বিবৃতিতে নাম, প্রশ্নের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি
- জাতিসংঘ অধিবেশনে হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রীর স্বীকৃতি ১১৮ দেশের—তথ্যটি ভিত্তিহীন
- খাতা মূল্যায়নের সঙ্গে এসএসসি পরীক্ষার নম্বরের ভিত্তিতে এবার এইচএসসির ফল










